আইপিএল ২০২০ : আরসিবি বনাম রাজস্থান, সিএসকে বনাম দিল্লি, মুখোমুখি সাক্ষাতে কাদের পাল্লা ভারী

আইপিএল ২০২০ : আরসিবি বনাম রাজস্থান, সিএসকে বনাম দিল্লি, মুখোমুখি সাক্ষাতে কাদের পাল্লা ভারী

শনিবার আইপিএল ২০২০-এর রুদ্ধশ্বাস ডবল হেডারের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে ছন্দে ফেরা চেন্নাই সুপার কিংসের সঙ্গে শক্তিশালী দিল্লি ক্য়াপিটালসের লড়াইয়ের ফল কী হবে, তা জানতে অপেক্ষার প্রহর গুনছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে মুখোমুখি সাক্ষাতে কোন দুই দলের পাল্লা ভারী, তা এক নজরে দেখে নেওয়া যাক।

মুখোমুখি আরসিবি ও রাজস্থান

মুখোমুখি আরসিবি ও রাজস্থান

এখনও পর্যন্ত আইপিএলে ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ১০ বার জিতেছে রাজস্থান রয়্যালস। ৯ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আরসিবি বনাম রাজস্থান, শেষ দুই ম্যাচের ফল

আরসিবি বনাম রাজস্থান, শেষ দুই ম্যাচের ফল

আইপিএল ২০২০-এক ১৫তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। আট উইকেটে ম্যাচ জিতেছিল বিরাট কোহলি শিবির। দুই দলের মধ্যে আইপিএল ২০১৯-এর দ্বিতীয় লিগ ম্য়াচ ভেস্তে গিয়েছিল। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস।

আরসিবি বনাম রাজস্থান, এগিয়ে কোন দল

আরসিবি বনাম রাজস্থান, এগিয়ে কোন দল

শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। পারফরম্য়ান্সের নিরিখে ম্যাচে এগিয়ে থাকবে বিরাট কোহলি শিবির। অর্থাৎ রাজস্থানকে জিততে হলে বেশ কসরত করতে হবে।

মুখোমুখি সিএসকে বনাম দিল্লি

মুখোমুখি সিএসকে বনাম দিল্লি

আইপিএলে এখনও পর্যন্ত ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ১৫টি ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। ৭ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস (একদা ডেয়ারডেভিলস)।

সিএসকে বনাম দিল্লি, শেষ দুই ম্যাচের ফল

সিএসকে বনাম দিল্লি, শেষ দুই ম্যাচের ফল

আইপিএল ২০২০-এর সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ৪৪ রানে ওই ম্যাচ জিতেছিল চেন্নাই সুপার কিংস। ২০১৯ সালের আইপিএলের প্লে-অফে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচ ৬ উইকেটে জিতেছিল এমএস ধোনি শিবির।

সিএসকে বনাম দিল্লি, কার পাল্লা ভারী

সিএসকে বনাম দিল্লি, কার পাল্লা ভারী

শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। চলতি আইপিএলে পারফরম্যান্সের নিরিখে মোকাবিলায় সিএসকে-র চেয়ে দিল্লি ক্যাপিটালসই এগিয়ে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+