আরসিবি ২০২০ : আরসিবি বনাম পাঞ্জাব, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক

আরসিবি ২০২০ : আরসিবি বনাম পাঞ্জাব, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক

আইপিএল ২০২০-এর ষষ্ঠ ম্যাচে মরিয়া কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে আত্মবিশ্বাসী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি পরিসংখ্যান। আরসিবি ও কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আজ গেম চেঞ্জারের ভূমিকা কারা পালন করতে পারেন, তাও দেখে নেওয়া যাক এক নজরে।

আরসিবি বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

আরসিবি বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

আইপিএলে এখনও পর্যন্ত ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ১২টি ম্যাচে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সমপরিমাণ ম্যাচ জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাবও।

শেষ দুই ম্যাচের ফলাফল

শেষ দুই ম্যাচের ফলাফল

২০১৯ সালের আইপিএলের দুই লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতেছিল বিরাট কোহলি শিবির। লিগের দ্বিতীয় ম্যাচ ১৭ রাানে জিতেছিল মধুর বদলা নিয়েছিল পাঞ্জাব।

আরসিবি-এর গেম চেঞ্জার কারা

আরসিবি-এর গেম চেঞ্জার কারা

ব্যাটিং : অধিনায়ক বিরাট কোহলি আরসিবি-এক ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। রয়েছেন অ্যারন ফিঞ্চ, এবি ডিভিলিয়ার্সের মতো রথি। তরুণ দেবদূত পাড়িক্কল গত ম্যাচে দুর্দান্ত অর্ধ-শতরান করেছিলেন।

বোলিং : সঠিক সময়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দবারাদের বিরুদ্ধে আরসিবি-কে লড়াইয়ে ফেরানো যুজবেন্দ্র চাহাল আজকের ম্যাচেও বিরাট কোহলিদের প্রধান বল ভরসা। অভিজ্ঞ ডেল স্টেইন, উমেশ যাদব এবং তরুণ নভদীপ সাইনি আরসিবি-এর অন্যতম শক্তি।

কিংস ইলেভেন পাঞ্জাবের গেম চেঞ্জার কারা

কিংস ইলেভেন পাঞ্জাবের গেম চেঞ্জার কারা

ব্যাটিং : অধিনায়ক কেএল রাহুল, ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং গ্লেন ম্যাক্সওয়েল কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলে রয়েছেন ক্রিস গেইলের মতো বিধ্বংসী ব্যাটসম্যানও।

বোলিং : গত ম্যাচে দারুণ পারফরম্যান্স দেওয়া মহম্মদ শামি এই ম্যাচেও কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান ভরসা। দলে রয়েছেন শেলডন কোটরেল, মুজিব-উর-রহমানের মতো বোলাররাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+