আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম দিল্লি, মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম দিল্লি, মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

মঙ্গলবার আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচ খেলতে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের প্রতিপক্ষ লিগ তালিকার শীর্ষ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যে কেমন লড়াই হবে এবং শেষ হাসি কে হাসে, সে তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক পাঞ্জাব ও দিল্লির মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী।

মুখোমুখি পাঞ্জাব ও দিল্লি

মুখোমুখি পাঞ্জাব ও দিল্লি

আইপিএলে এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ১১ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে কিংস ইলেভেন পাঞ্জাবকে সুপার ওভারে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

আগে ব্যাট করে জয়ের হার

আগে ব্যাট করে জয়ের হার

মুখোমুখি লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫টি ম্যাচে আগে ব্যাট করে জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। উল্টোক্ষেত্রে তিন বার জিতেছে দিল্লি ক্যাপিটালস।

পরে ব্যাট করে জয়ের হার

পরে ব্যাট করে জয়ের হার

মুখোমুখি লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯টি ম্যাচে আগে ব্যাট করে জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। উল্টোক্ষেত্রে আট বার জিতেছে দিল্লি ক্যাপিটালস।

শেষ দুই ম্যাচের ফল

শেষ দুই ম্যাচের ফল

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানই তোলে কিংস ইলেভেন পাঞ্জাব। শেষে সুপার ওভারে ম্যাচ জিতেছিল রাজধানীর দল। ২০১৯ সালের আইপিএলে দ্বিতীয় সাক্ষাতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

কোন কোন ক্রিকেটারের দিকে নজর

কোন কোন ক্রিকেটারের দিকে নজর

দিল্লি ক্যাপিটালস : চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস এবং বোলার কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়ার দিকে নজর থাকবে।

কিংস ইলেভেন পাঞ্জাব : ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল। বোলিং বিভাগের শক্তি মহম্মদ শামি, ক্রিস জর্ডনের ওপর বর্তায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+