আইপিএল ২০২০ : চেন্নাই বনাম মুম্বই, মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ : চেন্নাই বনাম মুম্বই, মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে হলে নিজেদের অবশিষ্ট সবকটি ম্যাচ জিততেই হবে চেন্নাই সুপার কিংসকে। তবে কাজটা যে কঠিন, তা হাড়েহাড়ে টের পাচ্ছে এমএস ধোনি শিবির। শুক্রবার শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে হলুদ ব্রিগেড। তার আগে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল, তা দেখে নেওয়া যাক। দুই দলের গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক।

মুখোমুখি চেন্নাই ও মুম্বই

মুখোমুখি চেন্নাই ও মুম্বই

আইপিএলে এখনও পর্যন্ত ২৯ বার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ১৭ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২ বার জিতেছে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ এ লড়াইয়ে রোহিত শর্মাদের পাল্লা ভারী।

শেষ দুই ম্যাচের ফল

শেষ দুই ম্যাচের ফল

গত ১৯ সেপ্টেম্বর আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ৫ উইকেটে ম্যাচ জিতেছিল চেন্নাই সুপার কিংস। ২০১৯ সালের আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ১ রানে সেই ম্যাচ জিতে চতুর্থ বারের জন্য খেতাব জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

এগিয়ে কোন দল

এগিয়ে কোন দল

খেলছেন না সুরেশ রায়না, হরভজন সিং। চোটের কারণে ছিটকে গিয়েছেন অল রাউন্ডার ডোয়েন ব্র্যাভো। ফর্মে নেই এমএস ধোনি, কেদার যাদব। এই অবস্থায় চলতি আইপিএলের অষ্টম স্থানে অবস্থান করা চেন্নাই সুপার কিংসের থেকে যে থার্ড বয় মুম্বই ইন্ডিয়ান্স অনেকটাই এগিয়ে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাছাড়া এমএস ধোনি শিবিরের বিরুদ্ধে চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচ হারের বদলা নেওয়ার সুযোগও রয়েছে রোহিত শর্মাদের সামনে।

গেম চেঞ্জার কারা

গেম চেঞ্জার কারা

চেন্নাই সুপার কিংস : ফর্মে না থাকলেও অধিনায়ক এমএস ধোনি সিএসকে-র ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। দলে রয়েছেন শেন ওয়াটসন, ফ্যাপ ডু প্লেসিসের মতো ব্যাটসম্যানরা। দীপক চাহার, শার্দুল ঠাকুরের মতো বোলাররাও চেন্নাইয়ের হয়ে গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন।

মুম্বই ইন্ডিয়ান্স : অধিনায়ক রোহিত শর্মা, উইকেটরক্ষক কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। দলে রয়েছেন জসপ্রীয় বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো গেম চেঞ্জিং বোলাররাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+