আইপিএল ২০২০ : কেকেআর বনাম দিল্লি, মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী? গেম চেঞ্জার কারা?
আইপিএল ২০২০ : কেকেআর বনাম দিল্লি, মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী? গেম চেঞ্জার কারা?
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর কার্যত মরণ-বাঁচন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। তার আগে দেখে নেওয়া যাক মুখোমুখি সাক্ষাতে কোন দল কতটা এগিয়ে। দুই দলের গেম চেঞ্জারদেরও চিনে নেওয়া যাক।

মুখোমুখি কলকাতা ও দিল্লি
আইপিএলে এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৩ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ১২ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস (একদা ডেয়ারডেভিলস)। এক্ষেত্রে একটু হলেও পাল্লা ভারী কেকেআরের।

আগে ও পরে ব্যাটিং
মুখোমুখি সাক্ষাতে আগে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসের (ডেয়ারডেভিলস) বিরুদ্ধে ৬টি ম্যাচ জিতেছে কেকেআর। ৫টি ম্যাচ জিতেছে শ্রেয়স আইয়ার শিবির। দিল্লির বিরুদ্ধে পরে ব্যাট করে সাতটি ম্যাচ জিতেছে কলকাতা। ৭টি ম্যাচ জিতেছে রাজধানীর দল।

শেষ দুই ম্যাচের ফল
চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে মুখোমুখি হয়েছিল দুই দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ১৮ রানে ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস। ২০১৯ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে কেকেআর-কে সাত উইকেটে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

দুই দলের গেম চেঞ্জার কারা
কেকেআর : শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান কেকেআরের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। বোলিং বিভাগে খেলা ঘুরিয়ে দেওয়ার জন্য দলে মজুত রয়েছেন লকি ফার্গুসন, প্যাট কামিন্সের মতো বোলাররা।
দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টইনিস দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। বোলিং বিভাগকে ভরসা জাগাতে তৈরি বিধ্বংসী কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া।












Click it and Unblock the Notifications