আইপিএলে রাজস্থান ও হায়দরাবাদের জার্সিতে ব্যাট ও বল হাতে বাইশ গজ কাঁপিয়েছেন যারা

আইপিএলে রাজস্থান ও হায়দরাবাদের জার্সিতে সেরা পারফর্মারদের চিনে নিন

বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আইপিএল ২০২০-এর মোকাবিলা যে হাড্ডাহাড্ডি হবে, তা বলাই যায়। ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর যে ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। তারই প্রেক্ষিতে রাজস্থান ও হায়দরাবাদের জার্সিতে সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক।

সবচেয়ে বেশি রান

সবচেয়ে বেশি রান

রাজস্থান রয়্যালসের জার্সিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি ৩৪৭ রান করেছেন অজিঙ্ক রাহানে। হায়দরাবাদের জার্সিতে রাজস্থানের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি ২৫৩ রান করেছেন শিখর ধাওয়ান।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান

এক ইনিংসে সবচেয়ে বেশি রান

রাজস্থান রয়্যালসের জার্সিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন। হায়দরাবাদের জার্সিতে রাজস্থানের বিরুদ্ধে সর্বাধিক ৭৮ রান করেছিলেন শিখর ধাওয়ান।

সবচেয়ে বেশি উইকেট

সবচেয়ে বেশি উইকেট

রাজস্থান রয়্যালসের জার্সিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ১২ উইকেট নিয়েছেন জেমস ফকনার। হায়দরাবাদের জার্সিতে রাজস্থানের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি ৯ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার।

এক ম্যাচের সেরা স্পেল

এক ম্যাচের সেরা স্পেল

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে এক ম্যাচে ১৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন জেমস ফকনার। রাজস্থানের বিরুদ্ধে হায়দরাবাদের জার্সিতে এক ম্যাচে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+