আইপিএল ২০২০ : তবে কি এবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠ কাঁপাবেন সচিন-পুত্র অর্জুন?

আইপিএল ২০২০ : তবে কি এবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠ কাঁপাবেন সচিন-পুত্র অর্জুন?

এক ছবিকে ঘিরেই যত জল্পনা। তা থেকেই কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের আইপিএল ২০২০-তে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। ঘটনা পুরোপুরি সত্যি না হলেও কিছুটা মিল তো আছেই। সচিন-পুত্র অর্জুন যে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আবু ধাবিতেই রয়েছেন, তা নিশ্চিত। এখন প্রশ্ন একটাই যে সেখানে কী করছেন অর্জুন।

আইপিএল ২০২০ : তবে কি এবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠ কাঁপাবেন সচিন-পুত্র অর্জুন?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের সঙ্গে পুল শেয়ার করতে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারের পুত্র অর্জুন তেন্ডুলকরকে। ছবিতে নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকেও দেখা যাচ্ছে। তা দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন, তবে কি এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামবেন অল-রাউন্ডার অর্জুন। যদিও তা নিশ্চিত নয় বলেই জানানো হয়েছে।

আপাতত যা খবর, ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকে নেট বোলার হিসেবে আবু ধাবিতে উড়িয়ে নিয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের নেটে নিয়মিত বলও করছেন ২০ বছরের ক্রিকেটার। তবে এখনই তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম সারির দলে জায়গা দেওয়া হচ্ছে না বলেই জানানো হয়েছে। প্রথম দলের কোনও ক্রিকেটার চোটগ্রস্ত হলে, তাঁর পরিবর্তে অর্জুনকে নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। বিসিসিআইয়ের নির্দেশিকা মেনে এই পরিবর্তন করা সম্ভব বলেও জানিয়েছে রোহিত শর্মার দল।

২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের প্রতিনিধিত্ব করা অর্জুন তেন্ডুলকর এখনও আন্তর্জাতিক আঙিনায় নিজেকে মেলে ধরতে পারেননি। তবে তাঁর মধ্যে ভারতীয় দলে খেলার গুন রয়েছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+