আইপিএল ২০২০: নাইট শিবিরে বার্থ ডে বয়! আজ পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে কেন চোখ রাখবে কেকেআর

আইপিএল ২০২০: নাইট শিবিরে বার্থ ডে বয়! আজ পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে কেন চোখ রাখবে কেকেআর

নাইট শিবিরে আজ জন্মদিনের আবহ। আজ ৩৯ বছরে পা দিলেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককুলাম। কোচের জন্মদিনের আগের রাতেই আইপিএল ২০২০-র প্রথম ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ২ পয়েন্ট নিয়ে কোচকে জন্মদিনের অগ্রীম উপহার দিয়েছেন গিল-দীনেশরা।

সিপিএল চ্যাম্পিয়ন করে আইপিএল ট্রফি কি জিততে পারবেন?

সিপিএল চ্যাম্পিয়ন করে আইপিএল ট্রফি কি জিততে পারবেন?

প্রসঙ্গত এবছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের জন্য আইপিএলে কোচিং করাতে এসেছেন ম্যাককুলাম। সিপিএলে বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্স দলকে চ্যাম্পিয়ন করেছেন ম্যাককুলাম। শাহরুখের আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়ে ম্যাককুলাম এবার কেকেআরকে ছয় বছর পর চ্যাম্পিয়ন করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

সানরাইজার্সের বিরুদ্ধে দারুণ জয়

সানরাইজার্সের বিরুদ্ধে দারুণ জয়

শনিবার সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাটে-বলে দাপুটে জয় কেকেআরের। প্রথমে ফিল্ডিংয়ে আমন্ত্রণ পেয়ে দীনেশর দল প্রথমে সানরাইজার্সকে ১৪২ রানে বেঁধে রাখে। কামিন্স ১৯ ও বরুণ চক্রবর্তী ম্যাচে ২৫ রান খরচ করেন। দুজনেই একটি করে উইকেট নিয়েছেন। কামিন্স বেয়ারস্টো ও চক্রবর্তী ওয়ার্নারকে আউট করে দলকে চালকের আসনে এগিয়ে দেন। এরপর মনীশ পান্ডে ৫১ হাঁকালেও নাইট রাইডার্সের বাকি বোলারদের আঁটোসাঁটো বোলিং করে সানরাইজার্সকে ১৪২ রান আটকে রাখে। এই রান তাড়া করতে নেমে গিলের অপরাজিত ৭০ ও মর্গ্যানের ৪২*রানে ভর করে ২ ওভার বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতেছে নাইট রাইডার্স।

আইপিএল আজ কোন ম্যাচ

আইপিএল আজ কোন ম্যাচ

আইপিএল ২০২০তে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাব খেলতে নামবে। দুই দলই তাঁদের শেষ ম্যাচটি দাপটের সঙ্গে জিতেছে।

পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে কেন চোখ রাখবে কেকেআর

পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে কেন চোখ রাখবে কেকেআর

প্রসঙ্গত ১৩ তম আইপিএলে আগামী সপ্তাহে বুধবার নাইট রাইডার্সের পরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। আইপিএল ২০২০-তে রাজস্থান দল প্রথম ম্যাচেই ২১৬ রান তুলে চমক দিয়েছে। এদিন পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থানের ম্যাচে চোখ রেখে কেকেআর তাঁদের পরের প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বুঝে নিতে চাইবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+