আইপিএল ২০২০-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ কবে, জানালেন চেয়ারম্যান প্যাটেল
আইপিএল ২০২০-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ কবে, জানালেন চেয়ারম্যান প্যাটেল
১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএল। যদিও এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে পারেনি বিসিসিআই। তাতে কিছুটা হলেও হতাশ হয়েছেন সাধারণ ক্রিকেট প্রেমী থেকে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেসব নিয়ে ধোঁয়াশা কাটালেন খোদ আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ কবে, তা তিনি নিশ্চিতভাবে জানালেন।

আইপিএলের সূচি প্রকাশ কবে
রবিবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলে জানালেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তাঁর কথায়, করোনা ভাইরাসের আবহে আমিরশাহীতে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বিসিসিআই যে যে সমস্যার সম্মুখীন হয়েছিল, সবের সমাধান হয়ে গিয়েছে। শুক্রবারই আইপিএলের সূচি সম্পূর্ণ রূপে তৈরি করা হয়ে গিয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন প্যাটেল।

প্রথম ম্যাচ খেলবে কোন কোন দল
আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কোন দুই দল, তা নিয়ে মুখ খোলেননি টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তবে সূত্র মারফত জানা গিয়েছে, ইভেন্টের প্রথম ম্যাচে গত আইপিএল ফাইনালের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রানার্স চেন্নাই সুপার কিংস।

কোন মাঠে হবে আইপিএল
করোনা ভাইরাসের আবহে ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। চলতে ১০ নভেম্বর পর্যন্ত। মোট তিনটি শহরে টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুবাই ও আবু ধাবিতে আইপিএলের ২১টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪টি ম্যাচ হবে শারজহতে।

টুর্নামেন্টের ফর্ম্যাট
এখনও পর্যন্ত যা খবর, প্রতিবারের মতো এ বছরও রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে খেলা হবে আইপিএল। ফাইনাল সহ নক আউটে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫৩ দিনে মোট ৬০টি ম্যাচ খেলা হবে।












Click it and Unblock the Notifications