আইপিএল ২০২০: সৌরভ থেকে দীনেশ, কেকেআর নেতাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ জয় কার দখলে
আইপিএল ২০২০: সৌরভ থেকে দীনেশ, কেকেআর নেতাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাট জয় কার দখলে
নতুন বছর নতুন শপথ! শেষবার গ্রুপ পর্বে ৮ দলের মধ্যে ৫ নম্বরে শেষ করেছিল কেকেআর। এবার নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে লড়াইয়ে ফিরতে চাইবে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা। একনজরে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে দীনশ কার্তিক জমানায় মধ্যে নাইট নেতা হিসেবে কে সেরা অধিনায়কত্ব করেছেন জেনে নিন।

কেকেআরের প্রথম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
২০০৮ থেকে ২০১০, আইপিএলের প্রথম দুবছর কেকেআরের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের অধীনে ২৪ ম্যাচ খেলেছে কেকেআর। যার মধ্যে ১৩টি লড়াই জিতেছিল দল। হেরেছিল ১৪ ম্যাচ। সব মিলিয়ে নাইট অধিনায়ক সৌরভের শতকরা জয়ের হার ৪৮.১৪ শতাংশ।

ব্রেন্ডন ম্যাকুলাম
২০০৯ সালে সৌরভকে সরিয়ে ব্রেন্ডন ম্যাকুলামকে অধিনায়ক করা হয়। ম্যাকুলামের অধিনায়কত্বে ১৩ ম্যাচের মধ্যে কেকেআর মাত্র ৩টি ম্যাচে জয় পায়। ৯ ম্যাচ হেরেছিল। ১টি ম্যাচ টাই হয়। শতকরা জয়ের শতাংশ ২৬.৯২।

গৌতম গম্ভীর
নাইটদের সবচেয়ে সফল অধিনায়ক। ২০১১ সালে অধিনায়ক হওয়ার পর দলকে প্রথমবারের জন্য প্লে-অফে নিয়ে গিয়েছিলেন। এরপর ২০১২ ও ২০১৪ সালে নাইটদের চ্যাম্পিয়ন করেন গম্ভীর। ২০১১-২০১৭ সাল পর্যন্ত ১২২ ম্যাচে অধিনায়কত্ব করে কেকেআরকে ৬৯ ম্যাচ জিতিয়েছেন।৫১ ম্যাচে দল হারে। ১টি ম্যাচ টাই ও অন্যটি বাতিল হয়েছিল। অধিনায়ক গম্ভীরের শতকরা জয়ের শতাংশ ৫৭.৪৩।

দীনেশ কার্তিক
২০১৮ ও ২০১৯ এই দুই মরসুম মিলিয়ে ৩০ ম্যাচে নেতৃত্ব দিয়ে দীনেশ কার্তিক কেকেআরকে ১৫ ম্যাচে জয়, ১৪ ম্যাচে হার ও ১টি ম্যাচ টাই হয়। শতকরা জয়ের শতাংশ ৫১.৬৬। শেষ মরসুমে ৮ দলের মধ্যে দীনেশের কেকেআর ৫ নম্বরে শেষ করেছিল।












Click it and Unblock the Notifications