আন্দ্রে রাসেল থেকে প্যাট কামিন্স, আইপিএল ২০২০তে 'ফ্লপ মাস্টার' কারা

আন্দ্রে রাসেল থেকে প্যাট কামিন্স, আইপিএল ২০২০তে 'ফ্লপ মাস্টার' কারা

আন্দ্রে রাসেল থেকে প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল থেকে সেলডন কোটরেল, কোটি টাকার আইপিএল ২০২০তে কোটপতি ফ্লপ মাস্টার কারা একনজরে সেই তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।

১৫.৫ কোটির প্যাট কামিন্স

১৫.৫ কোটির প্যাট কামিন্স

আইপিএল ২০২০-র নিলামে ১৫.৫ কোটি খরচে প্যাট কামিন্সকে দলে নিয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে হাড্ডাহাড্ডি লড়ে কামিন্সকে দলে নেওয়ার পর ব্রেন্ডন ম্যাককুলাম থেকে ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট গ্রুপের কর্তাদের মুখের চওড়া হাসি ছিল চোখে পড়ার মতো। কামিন্সের কাঁধে চেপে এবছর কেকেআর ফাইনাল পর্যন্ত খেলবে বলেও ফ্র্যাঞ্চাইজি পক্ষ থেকে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল।

আইপিএলের সর্বকালের সেরা ফ্লপ কামিন্স

আইপিএলের সর্বকালের সেরা ফ্লপ কামিন্স

কিন্তু আইপিএলের সর্বকালের সেরা ফ্লপদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন প্যাট কামিন্স। আইপিএল ২০২০তে ১০টি ম্যাচ খেলে কামিন্সের সংগ্রহ মাত্র ৩ উইকেট। ব্যাটে কামিন্স ১৩০ রান হাঁকিয়ে ফেললেও বল হাতে তাঁর নির্বিষ বোলিং প্রতি ম্যাচেই কেকেআরকে ডোবাচ্ছে। লিগে কেকেআরের হাতে আর মাত্র ৪ ম্যাচ পরে হয়েছে। এই অবস্থায় নাইটদের তারকা পেসার আইপিএলের বিজনেস এন্ডে শেষপর্যন্ত জ্বলে উঠতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

গত বছর কেকেআরের হয়ে ১৪ ম্যাচে ৫১০ রান হাঁকানো নাইটদের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবছর সুপার ফ্লপ। এবছর রাসেল ৯ ম্যাচে মাত্র ৯২ রান হাঁকিয়েছেন। টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেলেও ৯ ম্যাচে মাত্র ৭০ বল খেলতে পেরেছেন দ্রে রাস। বল হাতে রাসেলের সংগ্রহ ৬টি উইকেট।

পাঞ্জাবে সুপার ফ্লপ গ্লেন ম্যাক্সওয়েল

পাঞ্জাবে সুপার ফ্লপ গ্লেন ম্যাক্সওয়েল

আইপিএলে ২০২০ নিলাম থেকে ১০.৭৫ কোটিতে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে পাঞ্জাব। তবে এবছর তাঁর পারফর্ম্যান্স চূড়ান্ত হতাশ করেছে। ১০ ম্যাচ খেলে কেকেআরের রাসেলের মতো ম্যাক্সওয়েলও জ্বলে উঠতে পারেননি। পাঞ্জাবের জার্সিতে ১০ ম্যাচে ম্যাক্সওয়েলের সংগ্রহ মাত্র ৯০ রান। বল হাতে ২টি উইকেট নিয়েছে অজি ক্রিকেটার।

ব্যর্থ পেসার কোটরেল

ব্যর্থ পেসার কোটরেল

আন্তর্জাতিক ক্রিকেটে কোটরেলের উল্কার গতিতে সাফল্য দেখে এবছর নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। গেইল-রাসেলদের দেশের পেসার কিন্তু প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। পাঞ্জাবের হয়ে ৬ টি ম্যাচে কোটরেলের সংগ্রহ ৬টি। এবছর আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত ১ ওভারে সবচেয়ে বেশি ৩০ রান খরচের লজ্জার রেকর্ড কোটরেলের। ওয়েস্ট ইন্ডিয়ান পেসার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে স্লগ ওভারে রাহুল তেওয়ারিকে ১ ওভারে ৩০ রান দিয়ে বসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+