আইপিএল ২০২০ : বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার সহ ৩

আইপিএল ২০২০ : বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার সহ ৩

বর্ধমান থেকে প্রায় এক লক্ষ নগদ টাকা, তিনটি মোবাইল, ও একটি আইফোন সহ বেটিং চক্রের তিন পাণ্ডা এবং এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশি অভিযানে ওই বেটিং চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল পার্থ সারথি বিশ্বাস, সুরঞ্জন বিশ্বাস ও কালিচরণ সাউ। ধৃতদের মধ্যে পার্থসারথি ও কালিচরণ মেমারি পৌরসভা এলাকার বাসিন্দা। অপর ধৃত সুরঞ্জনের বাড়ি মেমারির পৌর এলাকা লাগোয় ব্রাহ্মণপাড়ায়।

বেটিং চক্রে ধৃতদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, একটি আইফোন ও নগদ ৬০ হাজার টাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে। এছাড়াও বেটিংয়ের হিসাবপত্র রাখার খাতাপত্রও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আইপিএল ২০২০ : বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার সহ ৩

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে বেটিং চক্রে মেমারি ও বর্ধমানের আরও ৯ জন জড়িত রয়েছে। বিশেষ চারটি অ্যাপসের মাধ্যমে তারা বেটিং কারবার চালাচ্ছে। কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বেটিং কারবারে। চক্রটি রাজ্য জুড়ে এই বেটিং কারবার চালাচ্ছে বলেও পুলিশ জানতে পেরেছে। তাদেরও খোঁজ চালছে।

পুলিশ বুধবার তিন ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে। বেটিং চক্রের জাল কত দূর বিস্তৃত রয়েছে তা জানতে ও চক্রের রাঘববোয়ালদের নাগাল পেতে তদন্তকারী অফিসার তিন ধৃতকেই ৭ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান।

জেরায় ধৃতরা পুলিকে জানিয়েছে, বর্ধমান শহর নিবাসী দুই জন ও কলকাতার কয়েকজন এই বেটিং চক্রের অন্যতম হোতা। তারাই নিজেদের এলাকায় বসে গোটা চক্রটি নিয়ন্ত্রণ করেন। রাজ্যের বিভিন্ন জায়গায় তারা চক্রের লোক ছড়িয়ে রেখেছে। পুলিশের দাবি আইপিএল টুর্ণমেন্ট শুরু হওয়ার পরথেকে কোটি কোটি টাকার লেনদের হচ্ছে। তার জন্য দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+