আইপিএল ২০২০: উদ্বোধনী ম্যাচে এই কারণে ধোনির সামনে কঠিন চ্যালেঞ্জ মনে করছেন গম্ভীর
আইপিএল ২০২০: উদ্বোধনী ম্যাচে এই কারণে ধোনির সামনে কঠিন চ্যালেঞ্জ মনে করছেন গম্ভীর
আইপিএল ২০২০ তে ঢাকে কাঠির অপেক্ষায় ক্রিকেটদুনিয়া। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স বনাম ধোনির চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে এবারের আইপিএল যাত্রা শুরু হতে চলেছে। শেষবার দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছিল। ধোনির চেন্নাই দলকে ১রান হারিয়ে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থ বারের জন্যে আইপিএল চ্যাম্পিয়ন হয়। গত বছরের রুদ্ধশ্বাস সেই ফাইনাল ম্যাচ দিয়ে এবার আইপিএল শুরু। তার আগে আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে নিজের মতামত রাখলেন কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর।

ধোনির কাছে কাজটা কঠিন, মনে করছেন গম্ভীর
এবারের উদ্বোধনী ম্যাচে ধোনির কাছে কাজটা কঠিন মনে করছেন গৌতি। কারণ হিসেব গম্ভীর জানিয়েছেন, এবার চেন্নাই দলে সুরেশ রায়নার মতো ক্রিকেটার না থাকাতেই ধোনিকে পরিস্থিতি নিয়ে আরও বেশি করে ভাবতে হবে মনে করছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক।

নতুন বলে মুম্বইয়ের জোড়া ফলাকে দেখতে মুখিয়ে গৌতি
এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর আরও জানিয়েছেন, তিনি আইপিএলের ইতিহাসে প্রথমবারের জন্যে নতুন বলে জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টকে বল করতে দেখতে মুখিয়ে রয়েছেন।

আরও একটি কারণে ধোনির কাছে পরিস্থিতি কঠন, মত গম্ভীরের
রায়নার অনুপস্থিতির পাশাপাশি চেন্নাই দলের একাধিক ক্রিকেটার সাম্প্রতিক সময়ে বাইশ গজ থেকে অনেক দূরে থাকায় কারণে ধোনির কাছে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ছন্দ খুঁজে পাওয়া কষ্টকর বলে গম্ভীর মনে করেন। ধোনির দলের ক্রিকেটারদের প্রচুর অভিজ্ঞতা থাকলেও শেন ওয়াটসনদের মতো তারকা ক্রিকেটার যিনি দীর্ঘদিন ক্রিকেটের মধ্যে নেই তার পক্ষে নতুন বলে বোল্ট ও বুমরাহকে সামলানো কঠিন হতে চলেছে বলে মনে করছেন গম্ভীর।

ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন
এবছর আইপিএলের সন্ধ্যের ম্যাচগুলি ৭.৩০ মিনিট থেকে দেখা যাবে। অন্যদিক দুপুরের ম্যাচগুলি ৩.৩০ থেকে শুরু হবে। করোনা ধাক্কায় দীর্ঘ সময় ধরে আইপিএল স্থগিত থাকার পর ১৯ সেপ্টেম্বর ৭.৩০ মিনিটে ক্রিকেট মাঠে বল গড়ানো দেখার অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেট দুনিয়া।












Click it and Unblock the Notifications