আইপিএল ২০২০-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা কবে, জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ
আইপিএল ২০২০-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা কবে, জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ
করোনা ভাইরাসের আবহে আইপিএল শুরুর দিন এবং স্থান ঠিক হয়ে গেলেও নানা কারণে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করতে পারেনি বিসিসিআই। তাতে যতটা ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজিগুলি, তার চেয়েও বেশি হতাশ ক্রিকেট প্রেমীরা। তবে সেই হতাশা হয়তো আর কয়েক ঘণ্টার। তার মধ্যেই আইপিএলের সূচি প্রকাশ করতে চলেছে বিসিসিআই। অন্তত তেমনটাই জানালেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

কী জানালেন সৌরভ
কাল অর্থাৎ শুক্রবার আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলে জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই কাজে যে বেশ দেরি হয়ে গিয়েছে, তাও মেনে নিয়েছেন মহারাজ। জানিয়েছেন, আইপিএলের সূচি পুরোপুরি তৈরি।

আইপিএলের সূচি অপরিবর্তিত
প্রথমে ঠিক ছিল আইপিএলের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যে দুই জন ক্রিকেটার সহ এমএস ধোনি শিবিরের মোট ১৩ জন করোনা ভাইরাসের সংক্রমিত হওয়ায় টুর্নামেন্টের সূচিতে বদল ঘটানো হতে পারে বলে মনে করা হয়েছিল। তবে তা হওয়ার সম্ভাবনা নেই বলেই বিসিসিআই সূত্রে খবর। অর্থাৎ আমিরশাহী আইপিএলের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস।

কেকেআরের ম্যাচ কবে
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মাঠে নামতে পারে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে শাহরুখ খানের দলের প্রতিপক্ষ হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আরবে আইপিএলে নেই বাধা
১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। কড়া চ্যালেঞ্জ সত্ত্বেও করোনা ভাইরাসের আবহে আইপিএল আয়োজন করার জন্য সব ধরনের বিধি এবং ব্যবস্থা নিচ্ছে আমিরশাহী সরকার। আইপিএলে অংশ নিতে চলা সব ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলনে নেমেছেন বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications