আইপিএল ২০২০ ফাইনালে মুম্বই বনাম দিল্লি: মহারণ সুপার ওভারে গড়ালে খাতায় কলমে এগিয়ে কে

আইপিএল ২০২০ ফাইনালে মুম্বই বনাম দিল্লি: মহারণ সুপার ওভারে গড়ালে খাতায় কলমে এগিয়ে কে

অপেক্ষার আর কয়েক ঘন্টা, দুবাইয়ে আইপিএল ফাইনালে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস। ফাইনালে মাঠে বল গড়ানোর আগে একনজরে, মহারণ সুপার ওভারে গড়ালে খাতায় কলমে কোন দল এগিয়ে জেনে নেওয়া যাক।

দুই ফাইনালিস্ট আইপিএল ২০২০তে কটি সুপার ওভার খেলেছে

দুই ফাইনালিস্ট আইপিএল ২০২০তে কটি সুপার ওভার খেলেছে

আইপিএল ২০২০তে এবছর সব মিলিয়ে পাঁচটি সুপার ওভার হয়েছে। যার মধ্যে দিল্লি ক্যাপিটালস ১টি ও মুম্বই ইন্ডিয়ান্স ৩টি সুপার ওভার খেলেছে।

সুপার ওভার দিয়ে দিল্লির অভিযান শুরু

সুপার ওভার দিয়ে দিল্লির অভিযান শুরু

আইপিএল ২০২০তে অভিযান ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে সুপার ওভারে জিতে পয়েন্ট সংগ্রহ করেছিল দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে ম্যাচ টাই হলে, সুপার ওভারে দিল্লির হয়ে কাগিসো রাবাদার দুরন্ত বোলিংয়ের বিরুদ্ধে পাঞ্জাব ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান তুলতে পারে। এই রান তাড়া করে দিল্লি সহজেই জয় পায়।

আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের সুপার ওভার

আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের সুপার ওভার

আইপিএল ২০২০ অভিযানে, দুবাইয়ে আরসিবির বিরুদ্ধে লিগের প্রথম সাক্ষাতে মুম্বই ম্যাচ টাই করে। ফলে লড়াই সুপার ওভারে গড়ালে আরসিবির হয়ে নভদীপ সাইনি ৭ রান খরচ করেন। এই রান তাড়া করে বুমরাহের বোলিংয়ের বিরুদ্ধে আরসিবি ম্যাচ জিতেছিল।

ডবল সুপার ওভার

ডবল সুপার ওভার

এরপর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ডবল সুপার ওভারের ম্যাচ। যেখানে মুম্বইয়ের হয়ে বুমরাহ ৫ রান খরচ করেন। পাল্টা পাঞ্জাবের হয়ে মহম্মদ শামিও ৫ রান খরচ করে ম্যাচ দ্বিতীয় সুপার ওভারে নিয়ে যান। সেখানে ক্রিস জর্ডনের বোলিংয়ের বিরুদ্ধে মুম্বই ১১ রান তুলতে পারে। এই রান তাড়া করে পাঞ্জাবের ক্রিস গেইল ও মায়াঙ্ক আগারওয়াল দলকে ম্যাচ জেতান। ফলে দ্বিতীয় সুপার ওভার হেরে ম্যাচ হেরেছিল মুম্বই।

কে এগিয়ে

কে এগিয়ে

আইপিএল ২০২০তে একটি সুপার ওভার টাই করেছে মুম্বই। বাকি দুটিতে হেরেছে রোহিত শর্মারা। অন্যদিকে দিল্লি ১টি সুপার ওভার খেলে সেটিতে জয় পেয়েছে। ফলে আজ ফাইনাল ম্যাচ টাই হলে সুপার ওভারে দিল্লি খাতায় কমলে এগিয়ে থেকে মাঠে নামবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+