মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ফাইনালের ইতিহাসে ব্যাটে সেরা পারফর্মার কে
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ফাইনালের ইতিহাসে ব্যাটে সেরা পারফর্মার কে
আইপিএল ২০২০তে মেগা ফাইনালে আজ মুখোমুখি দিল্লি-মুম্বই। দুই দলই ১৩ তম আইপিএলে সেরা ক্রিকেট খেলেছে। পয়েন্টে টেবিলে ১ ও ২ নম্বরে শেষে করেছিল মুম্বই-দিল্লি। তারাই এবার চ্যাম্পিয়ন নির্ণায়ক ম্যাচে ফাইনালে মুখোমুখি। দুবাইয়ে আইপিএল ফাইনালের বল গড়ানোর আগে, একনজরে মুম্বইয়ের পাঁচবার ফাইনাল খেলার ইতিহাসে ব্যাটে সেরা পারফর্মার কারা, দেখে নেওয়া যাক।

পোলার্ডের ব্যাটিংয়ে মুম্বইয়ের প্রথম আইপিএল ট্রফি জয়
মুম্বইয়ের আইপিএল ফাইনাল খেলার ইতিহাসে ব্যাট হাতে কাইরন পোলার্ড সবচেয়ে সফল। ২০১০ আইপিএল ফাইনালে পোলার্ড ২৭ রান হাঁকান। এরপর ২০১৩ ফাইনালে তাঁর অপরাজিত ৬০ রানের সুবাদেই মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে পারে।

ফাইনালে পোলার্ডের পারফর্ম্যান্স
২০১৫ আইপিএলেও ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার পোলার্ড ব্যাটে সফল। ফাইনালে সিএসকের বিরুদ্ধে পোলার্ড ও রায়ডু ৩৬ রান করে হাঁকিয়েছিলেন। ফলে মুম্বই চেন্নাইয়ের বিরুদ্ধে ২০২ রান তুলেছিল। ২০১৭ আইপিএল ব্যাটে ব্যর্থ হলেও ২০১৯ আইপিএলে ফের ব্যাটে জ্বলে ওঠেন ক্যারিবিয়ান। ২০১৯ ফাইনালে পোলার্ডের ৪১ রানের ইনিংস দলকে ১৪৯ রানে পৌঁছে দিয়েছিল। শেষ পর্যন্ত মুম্বই চেন্নাইকে ১ রানে হারিয়ে ম্যাচ জেতে।

পোলার্ডের ব্যাটের দিকে তাকিয়ে মুম্বই
এবছর অধিনায়ক হিসেবে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন পোলার্ড। এবার একই বছরে ব্যাটে মুম্বই ইন্ডিয়ান্সকে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেন কিনা, সেটাই দেখার।

মুম্বইয়ের আইপিএল ফাইনাল খেলার ইতিহাসে ব্যাটিংয়ে সেরা পারফর্ম্যান্স
এছাড়া মুম্বইয়ের আইপিএল ফাইনাল খেলার ইতিহাস দেখলে ২০১৫ ফাইনালে অধিনায়ক রোহিত শর্মা ২৬ বলে পঞ্চাশ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। অন্যদিকে ২০১৭ ফাইনালে রাইজিং পুনের বিরুদ্ধে ক্রুণাল পান্ডিয়া ২৮ বলে ৪৭ রান হাঁকান। ২০১০ সালে ফাইনালে সচিন তেন্ডুলকর ৪৮ রান হাঁকিয়েছিলেন।












Click it and Unblock the Notifications