আইপিএলের ইতিহাসে পাঁচ বার ফাইনাল খেলায় একনজরে মুম্বইয়ের ইন্ডিয়ান্সের পারফর্ম্যান্স
আইপিএলের ইতিহাসে পাঁচ বার ফাইনাল খেলায় একনজরে মুম্বইয়ের ইন্ডিয়ান্সের পারফর্ম্যান্স
আইপিএলের ইতিহাসে আজ ষষ্ঠ বারের জন্য ফাইনালে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-র মেগা ফাইনালে মুম্বইয়ের দিকেই পাল্লা ভারী। একনজরে টুর্নামেন্টের ইতিহাসে মুম্বইয়ের খেলা পাঁচটি ফাইনালের পারফর্ম্যান্স দেখে নেওয়া যাক।

২০১০ সালে আইপিএল ফাইনালে মুম্বই
২০১০ সালে আইপিএলে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে বসেছিল মুম্বই। ২০১০ ফাইনালে প্রথম ব্যাটিং করে চেন্নাই ১৬৮ রান তোলে। এই রান তাড়া করে নির্ধারিত ২০ ওভারে মুম্বই ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছিল। মুম্বই ২২ রানে ফাইনাল হারে।

২০১৩ সালে আইপিএল ফাইনালে মুম্বই
এরপর ২০১৩ সালে চেন্নাইকে হারিয়ে আইপিএলের ইতিহাসে মুম্বই প্রথমবারের জন্যে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে মুম্বই ১৪৮ রান তুলতে পারে। এই রানের পুঁজি নিয়ে ফাইনালে দুর্দান্ত ক্রিকেট খেলে চেন্নাইকে ১২৫ রানে বেঁধে রেখে মুম্বই ২৩ রানে ম্যাচ জিতে রোহিত শর্মারা চ্যাম্পিয়ন হয়েছিল।

২০১৫ সালে আইপিএল ফাইনালে মুম্বই
এরপর ২০১৫ সালে মুম্বই ফের চেন্নাইকে হারিয়ে ফাইনালে ট্রফি জেতে। এবার ব্যাটে ৫ উইকেট হারিয়ে মুম্বই ২০২ রান করেছিল। এই রান তাড়া করতে নেমে চেন্নাই ১৬১ রান তুলতে পারে। ৪১ রানে ম্যাচ জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

২০১৭ সালের আইপিএল ফাইনালে মুম্বই
ঠিক ২ বছর পর ফের আইপিএল ফাইনাল খেলে মুম্বই। এবার রাইজিং পুনে সুপারজায়েন্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মারা। রুদ্ধশ্বাস থ্রিলার লডা়ইয়ে মুম্বই প্রথমে ব্যাট করে ১২৯ রান তুলেছিল। জবাবে পুনেকে ১২৮ রানে বন্দি করে ১ রানে ম্যাচ জিতে মুম্বই চ্যাম্পিয়ন হয়।

২০১৯ সালের আইপিএল ফাইানালে মুম্বই
এবারও রুদ্ধশ্বাস ফাইনাল।এবার চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই ১৪৯ রান করে। জবাবে চেন্নাইকে ১৪৮ রানে বন্দি করে রেখে রোহিত শর্মার দল ১ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়।












Click it and Unblock the Notifications