আইপিএল ২০২০ ফাইনাল : মুম্বই বনাম দিল্লি, মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী? গেন চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ ফাইনাল : মুম্বই বনাম দিল্লি, মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী? গেন চেঞ্জার কারা?

আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে দুই পয়েন্ট পিছিয়ে থাকা দিল্লি ক্যাপিটালস আর এক ধাপ এগোলেই নক আউট পর্বে পৌঁছে যাবে। এই পরিস্থিতিতে দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে কোনও ক্রিকেট প্রেমীর মনে সন্দেহ নেই। তার আগে দেখে নেওয়া যাক মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী। মুম্বই ও দিল্লির গেম চেঞ্জারদের দিকে নজর ফেরানো যাক।

মুখোমুখি মুম্বই ও দিল্লি

মুখোমুখি মুম্বই ও দিল্লি

আইপিএলে এখনও পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৫ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ এক্ষেত্রে রোহিত শর্মা শিবিরের পাল্লা ভারী।

আগে ও পরে ব্যাটিং করার ফল

আগে ও পরে ব্যাটিং করার ফল

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগে ব্যাট করে ১১টি ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। উল্টো প্রেক্ষাপটে ৫টি ম্যাচ জিতেছে দিল্লি। আইপিএলে রাজধানী শিবিরের বিরুদ্ধে পরে ব্যাট করে চারটি ম্যাচ জিতেছে বাণিজ্য নগরী। উল্টো প্রেক্ষাপটে সাতটি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস।

শেষ দুই ম্যাচের ফল

শেষ দুই ম্যাচের ফল

আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে আটকে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আইপিএল ২০২০-তে লিগ স্তরের দ্বিতীয় সাক্ষাতে দিল্লি ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

দুই দলের গেম চেঞ্জার কারা

দুই দলের গেম চেঞ্জার কারা

মুম্বই ইন্ডিয়ান্স : ফিট থাকলে অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন। দলে রয়েছেন কুইন্টন ডি কক, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যানরাও। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো তারকারা।

দিল্লি ক্যাপিটালস : ইন-ফর্ম শিখর ধাওয়ান, অধিনায়ক শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। বোলিং বিভাগের শক্তি কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, রবিচন্দ্রণ অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+