আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম হায়দরাবাদের মূল আকর্ষণ রাহুল ও ওয়ার্নারের লড়াই, শেষ হাসি কার?

আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম হায়দরাবাদের মূল আকর্ষণ রাহুল ও ওয়ার্নারের লড়াই, শেষ হাসি কার?

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একদিকে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের লড়াই যেমন চলবে, তার আড়ালে দুই দলের অধিনায়ক যথাক্রমে কেএল রাহুল ও ডেভিড ওয়ার্নারের মধ্যে দ্বৈরথও রোমহর্ষক হবে। সে লড়াইয়ে শেষ হাসি কে আসবেন, সে তো সময় বলবে। তার আগে দুই ক্রিকেটারের লড়াইয়ের কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

অধিনায়ক রাহুল ও ওয়ার্নারের পার্থক্য

অধিনায়ক রাহুল ও ওয়ার্নারের পার্থক্য

আইপিএল ২০২০-তে প্রথমবার নেতৃত্বের আঙিনায় এসেছেন কেএল রাহুল। কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক হিসেবে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি কর্নাটকী। অন্যদিকে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করা ডেভিড ওয়ার্নারের কাছ থেকে এবারও সেরাটাই আশা করা হচ্ছে। যদিও আইপিএল ২০২০-তে শুরুটা ভাল হয়নি হায়দরাবাদের।

আইপিএল ২০২০-র পারফরম্যান্স

আইপিএল ২০২০-র পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে পাঁচটি ম্যাচ খেলা কিংস ইলেভেন পাঞ্জাব মাত্র একটিতে জিততে সক্ষম হয়েছে। অর্থাৎ নেতা কেএল রাহুলের বুদ্ধি যে আরও ক্ষুরধার করতে হবে, তা বলাই বাহুল্য। অন্যদিকে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ চলতি আইপিএলে পাঁচটি ম্যাচের দুটিতে জিততে পেরেছে। অর্থাৎ এই বিভাগে রাহুলের থেকে এক ধাপ এগিয়ে রয়েছেন ওয়ার্নার।

আইপিএল ২০২০-তে ব্যাটিং পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে ব্যাটিং পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৩০২ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনিই সর্বাধিক রান সংগ্রাহক। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার চলতি আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে ১৭৫ রান করেছেন।

আইপিএলে কার কত রান

আইপিএলে কার কত রান

সবমিলিয়ে আইপিএলে ৭২টি ম্যাচ খেলেছেন কেএল রাহুল। ৪৪.৬৮-এর গড়ে ২২৬৯ রান করেছেন কর্নাটকী। টুর্নামেন্টে দুই বার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার আইপিএলে ১৩১টি ম্যাচ খেলে ৪৮৮১ রান করেছেন। তাতে সামিল রয়েছে চারটি শতরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+