আইপিএল ২০২০-এর মাঝ মরশুমে অধিনায়ক বদল, কাদের ছুঁলেন কেকেআরের মর্গ্যান
আইপিএল ২০২০-এর মাঝ মরশুমে অধিনায়ক বদল, কাদের ছুঁলেন কেকেআরের মর্গ্যান
দীনেশ কার্তিকের ওপর আর আস্থা রাখতে পারল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ধারাবাহিক সাফল্য পেতে এবার ইংল্যান্ডের অধিনায়ক ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিল শাহরুখ খান শিবির। আইপিএল ২০২০-এর মাঝ মরশুমে কেকেআরের দায়িত্ব হাতে নিয়ে ব্রিটিশ ক্রিকেটার কামাল করবেন কিনা, সে তো সময় বলবে। তার আগে কোন কোন রথি-মহারথির সঙ্গে এক আসনে বসলেন ইয়ন মর্গ্যান, তা দেখে নেওয়া যাক।

রাহানের পরিবর্তে স্মিথ
পারফরম্যান্সের অভাবে ২০১৯ সালের আইপিএলের মাঝ মরশুমে অজিঙ্ক রাহানের পরিবর্তে স্টিভ স্মিথকে নেতা বেছেছিল রাজস্থান রয়্যালস।

গম্ভীরের পরিবর্তে আইয়ার
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকার পর ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের (তৎকালীন ডেয়ারডেভিলস) নেতা হন গৌতম গম্ভীর। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হারার পর মাঝ মরশুমে তরুণ শ্রেয়স আইয়ারের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন গৌতি।

মিলারের পরিবর্তে বিজয়
২০১৭ সালের আইপিএলে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের নেতৃত্বে ৬টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হারতে হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবকে। মাঝ মরশুমে মিলারকে সরিয়ে মুরলী বিজয়কে অধিনায়ক নির্বাচন করেছিল প্রীতি জিন্টার দল।

ওয়াটসনের পরিবর্তে স্মিথ
২০১৫ সালের আইপিএলের শুরু থেকে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিচ্ছিলেন শেন ওয়াটসন। চোটের কারণে কয়েকটি ম্যাচে অনুপস্থিত ছিলেন অস্ট্রেলিয় অল-রাউন্ডার। পরিবর্তে মাঝ মরশুমে স্টিভ স্মিথকে নেতা বেছেছিল রয়্যালস।

ধাওয়ানের পরিবর্তে স্যামি
২০১৪ সালের আইপিএলের মাঝ মরশুমে শিখর ধাওয়ানকে সরিয়ে ড্যারেন স্যামিকে অধিনায়ক নির্বাচন করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি।

পন্টিংয়ের পরিবর্তে রোহিত
২০১৩ সালের আইপিএলের মাঝ মরশুমেই কিংবদন্তি রিকি পন্টিংয়ের পরিবর্তে রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছিল। সেবার খেতাব জিতেছিল মুকেশ আম্বানির দল।

ভিত্তোরির পরিবর্তে বিরাট
২০১২ সালের আইপিএলের মাঝ মরশুমে নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভিত্তোরির পরিবর্তে বিরাট কোহলিকে নেতা বেছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

সাঙ্গাকারার পরিবর্তে হোয়াইট
২০১২ সালের আইপিএলের মাঝ মরশুমে কুমার সাঙ্গাকারার পরিবর্তে ক্যামেরন হোয়াইটকে অধিনায়ক বেছেছিল ডেকান চার্জার্স।

পিটারসেনের পরিবর্তে কুম্বলে
২০০৯ সালের আইপিএলের মাঝ মরশুমে কেভিন পিটারসেনকে সরিয়ে অনিল কুম্বলে অধিনায়ক নির্বাচন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল দল।












Click it and Unblock the Notifications