আইপিএল ২০২০: অবশেষে কেকেআর জার্সিতে অভিষেক টম ব্যান্টনের, কার জায়গায় খেলছেন?

আইপিএল ২০২০: অবশেষে কেকেআর জার্সিতে অভিষেক টম ব্যান্টনের, কার জায়গায় খেলছেন?

আইপিএল ২০২০ তে অভিষেক হয়ে গেল টম ব্যান্টনের। আন্দ্রে রাসেলের চোটের পর ব্যান্টনকে নিয়ে প্রত্যাশা ছিলই। শেষ পর্যন্ত কেকেআর জার্সিতে আজ আরসিবির বিরুদ্ধে আইপিএলে অভিষেক ব্যান্টনের। কিন্তু এদিন রাসেলের জায়গায় নয়, টম ব্যান্টন সুনীল নারিনের পরিবর্তে খেলছেন। ডানহাতি ব্যান্টন ইংল্যান্ডের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে ওপেনিং করেন। মারকুটে ব্যাটসম্যান হিসেবে দারুণ সুনাম রয়েছে ব্যান্টনের।

একনজরে ব্যান্টনের টি-২০ কেরিয়ার

একনজরে ব্যান্টনের টি-২০ কেরিয়ার

সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে টম ব্যান্টন ৪০ ম্যাচে ৩৯ ইনিংস খেলেছেন। সব মিলিয়ে ব্যান্টনের ঝুলিতে ১০৯৩ রান রয়েছে। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রহ ১০০ রান। ১টি সেঞ্চুরির পাশাপাশি টি-২০তে ব্যান্টনের ৮টি অর্ধশতরান রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যান্টনের পারফর্ম্যান্স

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যান্টনের পারফর্ম্যান্স

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান ৬টি ওডিআই ও ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। দুই ফর্ম্যাটে ১টি করে অর্ধশতরান রয়েছে।

করোনা পরবর্তী ক্রিকেটে ব্যান্টনের মারকাটারি ইনিংস

করোনা পরবর্তী ক্রিকেটে ব্যান্টনের মারকাটারি ইনিংস

করোনা পরবর্তী ক্রিকেটে ইংল্যান্ডের জার্সিতে টম ব্যান্টনের দুটি মারকাটারি ইনিংস রয়েছে। করোনার পর বাইশ গজে বল গড়ানোর পর দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ব্যান্টন ৪২ বলে ৭১ রানের মারকাটারি ইনিংস খেলেছেন। যেখানে ব্যান্টন ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান। পরে ঐ সিরিজেরই পাকিস্তানের বিরুদ্ধে ৩১ বলে ৪৬ রানের দামি ইনিংস খেলেছেন।

নারিনকে বসানোয় কী বোলিংয়ে শক্তি কমল

নারিনকে বসানোয় কী বোলিংয়ে শক্তি কমল

প্রসঙ্গত পাঞ্জাব ম্যাচের পর আম্পায়াররা নারিনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন। আপতত নারিনকে কোনও শাস্তির মুখে পড়তে হচ্ছে না। কিন্তু নারিনকে সতর্ক করা হয়েছে। যারপর তাঁকে এদিন বিশ্রাম দিল কেকেআর। নারিনকে বসানোয় আরসিবির বিরুদ্ধে দলের বোলিং কিছুটা দুর্বল হল মনে করছে ক্রিকেটমহল। শেষ ম্যাচে নারিনের ডেথ ওভারের বোলিংয়ে ভর করে পাঞ্জাবের বিরুদ্ধে ২ রানে ম্যাচ জেতে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+