আইপিএল ২০২০ : কেকেআর বনাম দিল্লি, অধিনায়ক কার্তিক ও শ্রেয়সের পারফরম্যান্সের পার্থক্য
আইপিএল ২০২০ : কেকেআর বনাম দিল্লি, অধিনায়ক কার্তিক ও শ্রেয়সের পারফরম্যান্সের পার্থক্য
শারজা ক্রিকেট স্টেডিয়ামে আর কিছু সময়ের মধ্যেই দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে দেখে নেওয়া যাক কেকেআর নেতা দীনেশ কার্তিক ও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের পারফরম্যান্সের পার্থক্য।

অধিনায়ক কার্তিকের পরিসংখ্যান
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ৩৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দীনেশ কার্তিক। তাঁর অধীনে ১৯টি ম্যাচে জয় হাসিল করেছে শাহরুখ খানের দল। আইপিএলে অধিনায়ক কার্তিকের জয়ের হার ৪৮.৭০ শতাংশ।

অধিনায়ক শ্রেয়সের পরিসংখ্যান
দিল্লি ক্যাপিটালসকে ২০১৯ সালের আইপিএলের প্লে-অফে তোলা শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব রেকর্ডও ঈর্ষণীয়। আইয়ারের নেতৃত্বে ২৭টির মধ্যে ১৪টি ম্যাচ জিতেছে রাজধানীর দল। তাঁর জয়ের হার ৫৩.৮০ শতাংশ।

কার্তিকের আইপিএল কেরিয়ার
আইপিএলে এখনও পর্যন্ত ১৮৫টি ম্যাচ খেলেছেন দীনেশ কার্তিক। ৩৬৮৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে ১৮টি অর্ধশতরান রয়েছে কেকেআর অধিনায়কের। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৭।

শ্রেয়সের আইপিএল কেরিয়ার
আইপিএলে এখনও পর্যন্ত ৬৫টি ম্যাচ খেলে ১৭৬৩ রান করেছেন শ্রেয়স আইয়ার। টুর্নামেন্টে ১৩টি অর্ধশতরান রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের। সর্বোচ্চ রান ৯৬।

চলতি আইপিএলে পারফরম্যান্স
চলতি আইপিএলে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ৮২ রান করেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। অন্যদিকে এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৩১ রান করেছেন কেকেআর নেতা দীনেশ কার্তিক।












Click it and Unblock the Notifications