আইপিএল ২০২০ : কেকেআরের অধিনায়কত্ব নিজেই ছাড়লেন কার্তিক! নতুন নেতা মর্গ্যান

আইপিএল ২০২০ : কেকেআরের অধিনায়কত্ব ছাড়লেন কার্তিক, নতুন নেতা মর্গ্যান

অবশেষে জল্পনার অবসান ঘটল। ব্যাটিংয়ে ফোকাস করতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়কত্ব নিজেই ছেড়েই দিলেন দীনেশ কার্তিক। পরিবর্তে দলের নতুন নেতা নির্বাচিত হলেন ইয়ন মর্গ্যান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হওয়ার আগে আচমকা এই সিদ্ধান্তে হতচকিত হয়েছেন কেকেআর ফ্যানরা। দলীয় সূত্রে যাই বলা হোক না কেন, পারফরম্যান্সের কথা মাথায় রেখেই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বুঝতে কারও অসুবিধা হচ্ছে না।

কেকেআরের বিবৃতি

কেকেআরের বিবৃতি

শুক্রবার কেকেআরের তরফে এক বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে যে দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন দীনেশ কার্তিক। উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিজের সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন বলেও কেকেআরের বিবৃতিতে জানানো হয়েছে। অধিনায়কত্ব ছেড়ে তিনি ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে মনোযোগ দিতে চান বলে নাকি জানিয়েছেন ডিকে।

কার্তিকের পরিবর্তে মর্গ্যান

কার্তিকের পরিবর্তে মর্গ্যান

জল্পনা চলছিল বেশকিছু দিন ধরে। অবশেষে সেটাই সত্যি হল। দীনেশ কার্তিকের পরিবর্তে ইয়ন মর্গ্যানকে কেকেআরের অধিনায়ক বাছা হল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচেই রোহিত শর্মার সঙ্গে টস করতে দেখা যাবে ইংল্যান্ড অধিনায়ককে।

কী বললেন ভেঙ্কি মাইসোর

কী বললেন ভেঙ্কি মাইসোর

কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, দীনেশ কার্তিকের সিদ্ধান্তে তিনি অবাক হয়েছেন। ডিকে দুর্দান্ত মানুষ এবং দলের জন্য সর্বদা নিবেদিত প্রাণ বলেও জানিয়েছেন ভেঙ্কি। তাই দীনেশের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত তাঁরা মেনে নিয়েছেন বলে বিবৃতি দিয়েছেন কেকেআর সিইও। ইংল্যান্ডকে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া নেতা ইয়ন মর্গ্যান, আইপিএলেও ভাল কিছু করবেন বলে বিশ্বাস করেন ভেঙ্কি মাইসোর। অধিনায়কত্বে বদল ঘটলেও দলীয় সংহতিতে তার কোনও প্রভাব পড়বে না বলেও ফ্যান আশ্বাস দিয়েছেন কেকেআর কর্তা।

আইপিএল ২০২০-তে দীনেশ ও কেকেআরের পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে দীনেশ ও কেকেআরের পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে কেকেআর। চারটি ম্যাচে জয় হাসিল করেছে দীনেশ কার্তিক শিবির। একই সঙ্গে ডিকে-র ব্যাটিং পারফরম্যান্স নিয়েও যে টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট ছিল না, তা শোনাই যাচ্ছিল। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে অর্ধশতরান ছাড়া টুর্নামেন্টে সেভাবে জ্বলে উঠতে পারেনি প্রাক্তন কেকেআর অধিনায়ক। নেতা দীনেশের বেশকিছু সিদ্ধান্ত নিয়ে অখুশি ছিলেন ক্রিকেট ফ্যান থেকে প্রাক্তনীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+