জোশ নেই চেন্নাইয়ের, মাইলস্টোন ম্যাচেও মন্থর ব্যাটিং ধোনির, কোন রকমে টার্গেট ছুঁড়ে দিল সিএসকে

জোশ নেই চেন্নাইয়ের, মাইলস্টোন ম্যাচেও মন্থর ব্যাটিং ধোনির, কোন রকমে টার্গেট ছুঁড়ে দিল সিএসকে

আইপিএল ২০২০তে পরের পর ম্যাচে হতাশাজনক পারফর্ম্যান্স সিএসকের। ভাগ্য ফেরাতে কোনও দিনও ব্যাটে খোলস ছেড়ে বেড়োতে পারছে না ধোনির দল। এদিনও সেই ব্যাটিং গলদ। আইপিএলে ২০০তম ম্যাচ খেলতে নেমে ২৮ বলে ধোনির করলেন ২৮ রান!

জোশ নেই চেন্নাইয়ের, মাইলস্টোন ম্যাচেও মন্থর ব্যাটিং ধোনির, কোন রকমে টার্গেট ছুঁড়ে দিল সিএসকে

ওপেনিংয়ে স্যাম কারান ২৫ বলে ২২ করেন। শেষ দিকে জাদেজা ৩০ বলে করলেন ৩৫। জাড্ডুর ব্যাটে গুরুত্বপূর্ণ এই রানে ভর করে কোনও রকমে রাজস্থানের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান তুলল চেন্নাই। কারান-হ্যাজেলউডদের কাঁধে ভর করে সিএসকে দলের ব্যাটিং ব্যর্থতা ঢাকতে পারে কিনা, সেটাই এখন দেখার। ম্যাচ জিততে রাজস্থানের প্রয়োজন ১২৬ রান।

এদিন রবীন্দ্র জাদেজা ছাড়া কেউই তেমন খেলতে পারলেন না। ৩০ বলে ৩৫ রানে অপরাজিত থাকলেন জাদেজা। তাঁর এই রান না এলে একসময় ধোনির দলে রাজস্থানের বিরুদ্ধে এদিন একশো রানের গণ্ডি পার করবে কিনা, সেই নিয়ে সংশয় ছিল।

দলের হয়ে এদিন দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন ধোনি। ২৮ বলে ২৮ রান করে জোফরা আর্চারের থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। একেবারেই পুরনো ধোনি সুলভ নয়। ম্যাচে এক মুহূর্তের জন্যেও হাত খুলতে পারলেন না। এমন মন্থর ব্যাটিংয়ের কারণে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে চেন্নাইয়ের সংগ্রহ ১২৫ রান। হাতে ৫ উইকেট থাকলেও কেদার যাদব এদিনও ব্যাটে ঝড় তুললে ব্যর্থ হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+