আইপিএল ২০২০: প্রথম অধিনায়ক হিসেবে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ জেতার নজির ধোনির

আইপিএল ২০২০: প্রথম অধিনায়ক হিসেবে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ জেতার নজির ধোনির

আইপিএল ২০২০-র প্রথম দিনেই রেকর্ডবুকে নাম তুলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। ১৩ তম আইপিএলের প্রথম দিনে টুর্নামেন্টের ক্লাসিকো ম্যাচে শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে লিগ অভিযান শুরু করল ধোনির চেন্নাই সুপার কিং। আইপিএল ২০২০-র উদ্বোধনী ম্যাচে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স দলকে সিএসকে ৫ উইকেটে হারিয়েছে।

ধোনির কীর্তি

ধোনির কীর্তি

এই জয়ের ফলে আইপিএলের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন ধোনি। আইপিএলে ধোনিই প্রথম অধিনায়ক যিনি একশো ম্যাচ জেতার কীর্তি গড়েছিলেন। তবে সেটি চেন্নাই সুপার কিংস ও পুনে সুপারজায়েন্ট ফ্র্যাঞ্চাইজি, দুই দলের হয়ে। এবার ধোনি চেন্নাইয়ের জার্সিতে মাইলস্টোন লিখলেন।

চেন্নাইয়ের জার্সিতে মাইলস্টোন

চেন্নাইয়ের জার্সিতে মাইলস্টোন

এবার আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০টি ম্যাচ জেতার নজির গড়লেন ধোনি। শনিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে মুম্বইকে ১৬২ রানে বেধে রাখেন। এরপর চেন্নাইয়ের হয়ে ডুপ্লেসিস ও রায়ডু দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জয়ের ভিত গড়েন দেন। দুই ডানহাতি ব্যাটসম্যান ১১৫ রানের পার্টনারশিপ গড়েন। সেই রানের ভিতে ভর করেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় সিএসকে।

টানা পাঁচ ম্যাচ হারের পর চেন্নাইয়ের জয়

টানা পাঁচ ম্যাচ হারের পর চেন্নাইয়ের জয়

এর আগে ২০১৯ সালের আইপিএল চেন্নাই মুম্বইয়ের বিরুদ্ধে চার ম্যাচে মুখোমুখি হয়ে চার ম্যাচই হেরেছিল। লিগ পর্ব, প্লে অফস ও ফাইনালে রোহিত শর্মার দলের বিরুদ্ধে চেন্নাই ম্যাচ হেরেছিল। শুধু তাই নয়, ২০১৮ সালে লিগের মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচটিও চেন্নাই হেরেছিল।

৮ বছর টানা প্রথম ম্যাচে হার মুম্বইয়ের

৮ বছর টানা প্রথম ম্যাচে হার মুম্বইয়ের

অন্যদিকে এই নিয়ে টানা ৮ বছর আইপিএলের প্রথম ম্যাচে হেরে বসল মুম্বই। ২০১৩ সাল থেকে আইপিএলের নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনা মুম্বই ইন্ডিয়ান্স। এবছরও আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে হেরে বসল রোহিত অ্যান্ড কোম্পানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+