আইপিএল ২০২০: কেন সচিন-কোহলির থেকে অনেক এগিয়ে ধোনি, জানালেন গাভাসকর

আইপিএল ২০২০: কেন সচিন-কোহলির থেকে অনেক এগিয়ে ধোনি, জানালেন গাভাসকর

আইপিএল ২০২০ ঢাকে কাঠির দিনে চেন্নাইকে ম্যাচ জিতে মাঠে ফিরলেন ধোনি। ১৪ মাস পর মাহির মাঠে ফেরার দিন আবেগে ভাসল ক্রিকেট দুনিয়া। ৪৩৭ দিন পর বাইশ গজে প্রত্যাবর্তন করলেন ধোনি। মাঠে ফিরে প্রথম দিন রান না পেলও তাঁর অধিনায়কত্ব ক্রিকেট ফ্যানেদের মন ছুঁয়ে গিয়েছে। ফ্যানেদের পাশাপাশি দেশের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরও মাহি বন্দনায় মাতলেন।

আইপিএল ২০২০: কেন সচিন-কোহলির থেকে অনেক এগিয়ে ধোনি, জানালেন গাভাসকর

ম্যাচ শুরুর আগে গাভাসকর আইপিএলের টিভি সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে বলেন, 'ধোনির জনপ্রিয়তা সচিন থেকে বিরাট সবাইকে ছাপিয়ে গিয়েছে। ক্রিকেট ফ্যানেদের কাছে দিনটা শুধু আইপিএলের মাঠে ফেরার দিন নয়, দিনটা ধোনির মাঠে ফেরার।'

সঙ্গে দেশের প্রাক্তন অধিনায়ক গাভাসকর আরও জুড়ে বলেন, 'সচিন তেন্ডুলকর যেমন মুম্বইয়ে সবচেয়ে বেশি ভালোবাসা পান, বিরাটের ক্ষেত্রে যেমন দিল্লি ও বেঙ্গালুরুর মানুষ ভালোবাসা উজার করে দেয়। ধোনি রাঁচির মতো ছোট শহর থেকে উঠে এসে ভারতবাসীর প্রত্যেকের মন জিতে নিয়েছে। ওর জন্য দেশের সব প্রান্তের মানুষই গলা ফাটায়। ধোনিকে প্রতিটি শহরের মানুষ ভালোবাসে। ওর জন্য আলাদা কোনও শহরের নাম করা যাবে না। আইপিএল শুরুর দিনে টুর্নামেন্টের প্রথম ম্যাচের চেয়েও ৪৩৭ দিন পর ধোনির মাঠে ফেরা নিয়ে উন্মাদনা ও ফ্যানেদের আবেগ অন্য মাত্রা নিয়েছে। সেই কারণেই ধোনির জনপ্রিয়তা সচিন থেকে বিরাটের চেয়ে অনেকে গুণ বেশী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+