আইপিএল ২০২০: সানরাইজার্স বনাম আরসিবি, অভিষেকে দুরন্ত হাফ সেঞ্চুরি দেবদূত পড়িক্কলের
আইপিএল ২০২০: সানরাইজার্স বনাম আরসিবি, অভিষেকে দুরন্ত হাফ সেঞ্চুরি দেবদূত পড়িক্কলের
আইপিএল অভিষেকে নজরে দেবদূত পড়িক্কল। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে এদিন অভিষেক করলেন কেরালার ক্রিকেটার। আর অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে কোহলির ভরসার মর্যদা দিলেন তরুণ বাঁ-হাতি।

অন্য বছর আরসিবি দলের হয়ে বাঁ-হাতি পার্থিব প্যাটেল ওপেন করে থাকেন। এবছর নিলাম থেকে মারকুটে ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে নিয়েছে আরসিবি। তাঁর সঙ্গে দলের তরুণ বাঁ-হাতি পড়িক্কলকে জুড়ে দিয়ে ওপেনিং কম্বিনেশন গড়েন বিরাট। কুড়ি বছরের তরুণ দেবদূতের উপর ভরসা রেখে বিরাট যে ভুল করেননি প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন পড়িক্কল।
ব্যাট হাতে শুরু থেকেই এদিন বিস্ফোরক খেললেন দেবদূত। সানরাইজার্সের সন্দীপ শর্মা, টি-নটরাজন থেকে অভিজ্ঞ রশিদ খানকে রেয়াদ না করেই চালিয়ে খেলেছেন বাঁ-হাতি। চার-ছক্কার পাশাপাশি সিঙ্গল ও দুই রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন পড়িক্কল-ফিঞ্চ।
চার হাঁকিয়ে এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দেবদূত পড়িক্কল। ৩৬ বলে এদিন হাফ সেঞ্চুরি হাঁকাতে পড়িক্কল ৮টি চার হাঁকিয়েছেন। শেষ পর্যন্ত ৪২ বলে ৫৬ রান করে পড়িক্কল আউট হন। প্রসঙ্গত পড়িক্কলকে গতবছর নিলেও তরুণ ক্রিকেটার আরসিবি জার্সিতে ম্যাচ খেলার সুযোগ পাননি। এবছর প্রথম ম্যাচে সুযোগ পেতেই ব্যাট হাতে ঝলসে উঠলেন পড়িক্কল। ডান-বাম হাতি ফিঞ্চ ও পড়িক্কলের ব্যাটে আরসিবি পাওয়ার প্লে-র ৬ ওভারে ৫৩ রান তুলে লড়াই শুরু করে।












Click it and Unblock the Notifications