আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, মুখোমুখি সাক্ষাতে চমকপ্রদ পারফরম্যান্স কোন কোন ক্রিকেটারের
আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, মুখোমুখি সাক্ষাতে চমকপ্রদ পারফরম্যান্স কোন কোন ক্রিকেটারের
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের মধ্যে রানের লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। কারণ এখনও পর্যন্ত যখনই দুই দলের মুখোমুখি সাক্ষাৎ ঘটেছে, ইতিহাস রচনা হয়েছে। বুধবারের ম্যাচেও তেমনই কিছু ঘটবে বলে মনে করা হচ্ছে। তার আগে চিনে নেওয়া যাক দিল্লি ও রাজস্থানের মুখোমুখি সাক্ষাতে সেরা পারফর্মার কারা।

দুই দলের সর্বাধিক রান সংগ্রাহক
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে সর্বাধিক রান রয়েছে অজিঙ্ক রাহানের। ৬০১ রান করেছেন মুম্বইকর। অন্যদিকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সর্বাধিক ২৯৫ রান করেছেন বীরেন্দ্র শেহওয়াগ।

আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি রান
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন অজিঙ্ক রাহানে। রাজধানীর দলের বিরুদ্ধে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন জিঙ্কা। অন্যদিকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সর্বাধিক ৭৯ রান করেছিলেন এবি ডিভিলিয়ার্স।

দুই দলের সবচেয়ে বেশি উইকেট শিকারি
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অমিত মিশ্র। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে ২০টি উইকেট নিয়েছেন লেগ স্পিনার। অন্যদিকে রাজস্থান রয়্যালসের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সর্বাধিক ৯ উইকেট নিয়েছেন শেন ওয়াটসন।

আইপিএলের এক ম্যাচের সেরা স্পেল
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে সেরা বোলিং রয়েছে পবন নেগির। এক ম্যাচে তিনি ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে রাজস্থান রয়্যালসের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক ম্যাচে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন শেন ওয়াটসন।












Click it and Unblock the Notifications