আইপিএল ২০২০: কাঁধের চোটে দিল্লির হয়ে অভিষেক ম্যাচে ছিটকে গেলেন অশ্বিন
আইপিএল ২০২০: কাঁধের চোটে দিল্লির হয়ে অভিষেক ম্যাচে ছিটকে গেলেন অশ্বিন
ওভারে ২টি উইকেট নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিংয়ে ধস নামিয়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক রবিচন্দ্রন অশ্বিনের। প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এমন শুরু কজনইবা করতে পারেন। কিন্তু নিজের বোলিংয়ের শুরুটা দারুণ করলেও চোটের কারণে প্রথম ওভার করেই মাঠ ছাড়েন অশ্বিন। কাঁধের চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডানহাতি। শেষ পর্যন্ত জানা যায়, কাঁধের চোটের জন্য পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন অশ্বিন। ফলে দিল্লির জার্সিতে মাত্র ১ ওভার হাত ঘুরিয়ে বাকি সময়টা ড্রেসিংরুমে কাটাতে হল অশ্বিনকে।

মরুশহর দুবাইয়ে এদিন প্রথমবার দিল্লি জার্সিতে খেলতে নেমে অশ্বিন শুরুতেই পাঞ্জাবকে জোরালো ধাক্কা দেন। গত বছর কিংস ইলেভেন পাঞ্জাবে ছিলেন। অধিনায়ক হিসেবে সাফল্য না দিতে পারায়, তাঁকে ছেড়ে দেয় পাঞ্জাব। তাই প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে নিজেকে উজাড় করে দিয়ে শুরু করেন অশ্বিন। ওভারের শুরুতে করুন নায়ারকে আউট করেন। পৃথ্বী শয়ের হাতে ক্যাচ করান অশ্বিন। এরপর ভারতীয় স্পিনারের ভেল্কি বুঝে ওঠার আগে নিকোলাস পুরান ০ রানে বোল্ড হয়ে ফেরেন।
এরপরই নিজের বোলিংয়েই রান বাঁচাতে গিয়ে ডাইভ মারেন অশ্বিন। যেকারণে দুর্ভাগ্যজনকভাবে অশ্বিন চোট পান। ফিজিওর কাছে শুশ্রুষা নিয়ে মাঠ ছাড়েন অশ্বিন। অশ্বিনের কাঁধের হাড় সরেছে কিনা, সেই নিয়ে এখনও দলের সূত্রে কিছু জানানো হয়নি। কাঁধের হাড় সরলে আইপিএল থেকেই পাকাপাকি অনিশ্চিত হয়ে যেতে পারেন তারকা স্পিনার।












Click it and Unblock the Notifications