০ রানে ৩ উইকেট! আইপিএলে লজ্জাজনক অধ্যায় রচনা দিল্লির! কী বলছে পরিসংখ্যান

০ রানে ৩ উইকেট! আইপিএলে লজ্জাজনক অধ্যায় রচনা দিল্লির! কী বলছে পরিসংখ্যান

আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫৭ রানে হার শুধু নয়, টুর্নামেন্টের ইতিহাসে লজ্জাজনক অধ্যায় রচনা করল দিল্লি ক্যাপিটালসের। রোহিত শর্মাদের সামনে কার্যত আত্মসমর্পণ করলেন শ্রেয়স আইয়াররা। ব্যাট হাতে জঘন্য সূচনার মাশুল গুনতে হল রাজধানীর দলকে। অজান্তেই এমন এক রেকর্ডের মালিক হতে হল, যা মুছে ফেলা কার্যত অসম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

০ রানে ৩ উইকেট

০ রানে ৩ উইকেট

আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে দলগত শূন্য রানের মাথায় আউট হয়ে যান দিল্লি ক্যাপিটাসের তিন জন ব্যাটসম্যান। ১.২ ওভারের মধ্যে আউট হয়ে যান পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে ও শিখর ধাওয়ান।

বোল্টের ২, বুমরাহের ১

বোল্টের ২, বুমরাহের ১

মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলে দিল্লি ক্যাপিটালস। ইনিংসের প্রথম ওভারে মেডেন সহ ২ উইকেট নেন মুম্বইয়ের ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় ওভারে মেডেন সহ এক উইকেট নেন জসপ্রীত বুমরাহ।

লজ্জাজনক রেকর্ড

লজ্জাজনক রেকর্ড

আইপিএলের ১৩ বছরের ইতিহাসে লজ্জাজনক অধ্যায় রচনা করল দিল্লি ক্যাপিটালস। এর আগে কোনও দল শূন্য রানে ৩ উইকেট হারায়নি বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা। একই সঙ্গে চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনটি ম্যাচই হারলেন শ্রেয়স আইয়াররা।

আগের রেকর্ড

আগের রেকর্ড

এর আগে পর্যন্ত আইপিএলে ব্যাট হাতে সবচেয়ে খারাপ সূচনা ছিল দুটি দলের। ২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক রানে ৩ উইকেট হারিয়েছিল ডেকান চার্জার্স। ২০১১ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ১ রানে ৩ উইকেট হারিয়েছিল কোচি টাস্কার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+