আইপিএল ২০২০: পরীক্ষা নিরীক্ষা নয়, কেকেআরে শুভমান গিলকেই নিয়মিত ওপেনিংয়ে দেখতে চান অজি প্রাক্তনী

আইপিএল ২০২০: পরীক্ষা নিরীক্ষা নয়, কেকেআরে শুভমান গিলকেই নিয়মিত ওপেনিংয়ে দেখতে চান অজি প্রাক্তনী

১৯ সেপ্টেম্বর আইপিএলের ঢাকে কাঠি। আমিরশাহীতে জৈব সুরক্ষা বলয়ে এবছর একেবারে অন্যরকম আইপিএল হতে চলেছে। হাজারও বাধা অতিক্রম করে এবার মাঠে বল গড়ানোর অপেক্ষায় প্রহর গুনছে কোটি কোটি ক্রিকেট সমর্থক। কলকাতার ফ্যানেরা আবার আমিরশাহীতে আইপিএল হওয়ায় কেকেআর ভাগ্য ফেরাতে পারে বলে মনে করছেন। শেষবার ৬ বছর আগে ২০১৪ আমিরশাহী আইপিএল চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছেড়েছিল কেকেআর। এই নিয়ে ফ্যানেদের মধ্য উন্মদনার পারদ যখন তুঙ্গে তখন নাইট শিবিরে ওপেনিং নিয়ে প্রতিক্রিয়া দিলেন ডিন জোন্স।

গিলকে স্থায়ীভাবে ওপেনিংয়ে দেখতে চান জোন্স

গিলকে স্থায়ীভাবে ওপেনিংয়ে দেখতে চান জোন্স

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার, কেকেআরে এবছর শুভমান গিলকে ওপেনিংয়ে স্থায়ীভাবে দেখতে চাইছেন। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স ওপেনিং নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছিল। গত বছর টুর্নামেন্টের শুরুতে ক্রিস লিন ও নীতিশ রানাকে দিয়ে ওপেনিং করানো হয়। পরে লিনের সঙ্গে নারিন ওপেনিং করেন। শেষ দিকে আবার তরুণ শুভমান গিলকে টপ অর্ডারে লিনের সঙ্গে ওপেনিংয়ে সংগত দিতে পাঠানো হয়েছিল।

শেষ মরসুমে শুভমানের ব্যাটিং

শেষ মরসুমে শুভমানের ব্যাটিং

ওপেনিং করার সুযোগ কাজে লাগিয়ে পাঞ্জাবের বিরুদ্ধে মোহালিতে দুরন্ত হাফ সেঞ্চুরি করেছিলেন শুভমান। গিলের ৪৯ বলে ৬৫ রানের সুবাদে কেকেআর ম্যাচ জিতেছিল। তার আগের ম্যাচে ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে ওপেনিংয়ে ৪৫ বলে শুভমান ৭৬ রান হাঁকিয়েছিলেন। সেবারও দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ম্যাচ জিতেছিল কেকেআর।

২০২০ সালে ওপেনিংয়ে নাইটদের গেমচেঞ্জার হতে পারেন যিনি

২০২০ সালে ওপেনিংয়ে নাইটদের গেমচেঞ্জার হতে পারেন যিনি

এবছর বেশ কিছু নতুন ক্রিকেটারদের নিয়ে দারুণ দল গড়েছে নাইটব্রিগেড। যার মধ্যে ইংল্যান্ডের ২১ বছরের মারকুটে ব্যাটসম্যান টম ব্যান্টন রয়েছেন। ৩৪ টি টি-২০ ম্যাচে ব্যান্টনের ৭টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি রয়েছে।

ডিন জোন্স যা বলেছেন

ডিন জোন্স যা বলেছেন

জোন্স অবশ্য শুভমান গিলকে ওপেনিংয়ে দেখতে চেয়েছেন। তাঁর কথায়, 'গত মরসুমে ওপেনিংয়ে সুযোগ দেওয়ায় গিল নিজের খেলা মেলে ধরতে পেরেছিল। মিডল অর্ডারে চাপের মুখে গিল সেভাবে রান পাচ্ছিল না, কিন্তু ওপেনিং ফিরতে লিনের সঙ্গে ইনিংসে হাল ধরেছিল। এবছর লিনকে ছেড়ে দিয়েছে কেকেআর। সেক্ষেত্রে কেকেআরের এবার গিলকে নিয়মিত সুযোগ দেওয়া উচিত।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+