আইপিএল ২০২০ ফাইনাল: দিল্লির বিরুদ্ধে রাহুল চাহারের পরিবর্তে কেন জয়ন্ত যাদব, কী জানালেন রোহিত
আইপিএল ২০২০ ফাইনাল: দিল্লির বিরুদ্ধে রাহুল চাহারের পরিবর্তে কেন জয়ন্ত যাদব, কী জানালেন রোহিত
আইপিএল ২০২০ ফাইনালে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে মাঠে নামল মুম্বই ইন্ডিয়ান্স। মরসুম জুড়ে বল হাতে ভালো খেলেছেন রাহুল চাহার। তাঁর স্পিন ভেল্কি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছে। কিন্তু ফাইনালে সুযোগ পেলেন না চাহার। তাঁর পরিবর্তে আজ জয়ন্ত যাদবকে খেলালেন রোহিত শর্মা।

কেন জয়ন্ত যাদব, এই নিয়ে রোহিত শর্মা টসের মুহূর্তে জানিয়েছেন এটি সম্পূর্ণ কৌশলগত সিদ্ধান্ত। প্রতিপক্ষ শিবিরে বাঁ-হাতি ক্রিকেটারের আধিক্য রয়েছে বলেই অফ স্পিনার জয়ন্ত যাদবকে ব্যবহার করা হয়েছে বলে রোহিত শর্মা জানান।
অন্যদিকে দুবাইয়ে এদিন টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দিল্লির। দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ম্যাচ জিতেছিল দিল্লি। শ্রেয়সরা এদিন ফের সেই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করতে পারে কিনা,সেটাই এখন দেখার। প্রসঙ্গত দিল্লির হয়ে কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া জুটি ৪৯টি উইকেট নিয়েছেন। এদিন রোহিত শর্মা তাঁর ২০০ তম আইপিএল ম্যাচ খেলতে নামলেন।
রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বই পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় নাকি শ্রেয়সের অধিনায়ত্বে দিল্লি নতুন চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে,দেখার। লিগ পর্বের দুই ম্যাচ ও প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়েছে মুম্বই। এই পরিসংখ্যানই এদিন রোহিতের দলকে খাতায় কলমে এগিয়ে রাখছে।












Click it and Unblock the Notifications