আইপিএল ২০২০ : দিল্লি বনাম হায়দরাবাদ, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ : দিল্লি বনাম হায়দরাবাদ, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

আজ আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দিল্লি ক্যাপিটালস। ম্যাচে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেট মহল। আইপিএলে মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী, তা দেখে নেওয়া যাক। চিনে নেওয়া যাক দুই দলের গেম চেঞ্জারদের।

মুখোমুখি দিল্লি ও হায়দরাবাদ

মুখোমুখি দিল্লি ও হায়দরাবাদ

আইপিএলে এখনও পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১০ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ৬ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ এ লড়াইয়ে পাল্লা ভারী ডেভিড ওয়ার্নারদের।

আগে ও পরে ব্যাটিং করার ফল

আগে ও পরে ব্যাটিং করার ফল

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগে ব্যাট করে আইপিএলে চারটি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুই বার জিতেছেন শ্রেয়স আইয়াররা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরে ব্যাট করে ৬টি ম্যাচ জিতেছে ডেভিড ওয়ার্নার শিবির। চারটি ম্যাচ জিতেছে রাজধানীর দল।

শেষ দুই ম্যাচের ফল

শেষ দুই ম্যাচের ফল

আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের নায়ক ছিলেন জনি বেয়ারস্টো (৫৩) ও রশিদ খান (৩ উইকেট)। আইপিএল ২০১৯-এর প্লে-অফে মুখোমুখি হয়েছিল দুই দল। এক বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস।

দুই দলের গেম চেঞ্জার কারা

দুই দলের গেম চেঞ্জার কারা

দিল্লি ক্যাপিটালস : ইন-ফর্ম শিখর ধাওয়ান, অধিনায়ক শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। বোলিং বিভাগের শক্তি কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, রবিচন্দ্রণ অশ্বিন।

সানরাইজার্স হায়দরাবাদ : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, উইকেটরক্ষক জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, বিজয় শঙ্কর সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন রশিদ খান, খলিল আহমেদের মতো বোলাররাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+