আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল, গেম চেঞ্জার কারা
আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল, গেম চেঞ্জার কারা
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। দুর্দান্ত ফর্মে থাকা দুই দল যে একে অপরকে ছেড়ে কথা বলবে না, তা আর বলার অপেক্ষা রাখে না। শক্তির বিচারে প্রায় সমান দিল্লি ও রাজস্থানের মধ্যে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল, তা দেখে নেওয়া যাক।

মুখোমুখি দিল্লি বনাম রাজস্থান
আইপিএলে এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে রাজস্থান রয়্যালস। ১০ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস (একদা ডেয়ারডেভিলস)। অর্থাৎ এক্ষেত্রে পাল্লা ভারী স্টিভ স্মিথদের।

শেষ দুই ম্যাচের ফল
চলতি আইপিএলের ২৩তম ম্যাচ মুখোমুখি হয়েছিল দুই দল। শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৬ রানে ম্যাচ হেরেছিল রাজস্থান রয়্যালস। ২০১৯ আইপিএলের দ্বিতীয় লিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ৫ উইকেটে ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালসের গেম চেঞ্জার
ব্যাটিং : তরুণ পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের অন্যান্য স্তম্ভ। দলে রয়েছেন অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানও।
বোলিং : কাগিসো রাবাডা, রবিচন্দ্রণ অশ্বিন, আনরিচ নোরকিয়া দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগের প্রধান স্তম্ভ।

রাজস্থান রয়্যালসের গেম চেঞ্জার
ব্যাটিং : রাজস্থান রয়্যালসের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার জোস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন ও বেন স্টোকস। দলে রিয়ান পারাগ, রাহুল তেওয়াটিয়ার মতো ব্যাটসম্যানরাও রয়েছেন।
বোলিং : রাজস্থান রয়্যালসের বোলিং বিভাগের প্রধান স্তম্ভ জোফ্রা আর্চার। দলে শ্রেয়স গোপাল, রাহুল তেওয়াটিয়ার মতো গেম চেঞ্জিং বোলাররাও রয়েছেন।












Click it and Unblock the Notifications