আইপিএল ২০২০: অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের দিনে নতুন রেকর্ড গড়ার সামনে ওয়ার্নার

আইপিএল ২০২০: অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের দিনে নতুন রেকর্ড গড়ার সামনে ওয়ার্নার

আজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক হিসেবে ফিরছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে কেপটাউন টেস্টে বলের আকার পরিবর্তনে সহযোগিতা করায় অজিদের বাঁ-হাতি তারকা ব্যাটসম্যান ক্রিকেট থেকে ৯ মাসের নির্বাসনের মুখে পড়েন।

নির্বাসনের পর আইপিএলে ফিরলেও অধিনায়ক হননি ওয়ার্নার

নির্বাসনের পর আইপিএলে ফিরলেও অধিনায়ক হননি ওয়ার্নার

সেই নির্বাসন কাটিয়ে গত বছর আইপিএলে ফিরলেও অধিনায়কত্ব করেননি। সানরাইডার্স হায়দরাবাদ দলে ওয়ার্নারের পরিবর্তে নিউজিল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক কেন উইলিয়ামসন নেতৃত্বের দায়িত্বে ছিলেন। দুবছর পার করে আজ অধিনায়ক হিসেবে ফের সানরাইজার্স দলের নেতৃত্ব কাঁধে তুলে নিতে চলেছেন ওয়ার্নার। আর অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের দিনেই রেকর্ডের সামনে অজি ওপেনার।

নজিরের সামনে ওয়ার্নার

নজিরের সামনে ওয়ার্নার

অধিনায়ক হিসেবে ওয়ার্নার আজ আইপিএল ৪৮ তম ম্যাচে নেতৃত্ব দিতে নামবেন। ফলে আইপিএলের ইতিহাসে বিদেশি অধিনায়কদের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবেন ওয়ার্নার।

কুমার সাঙ্গাকারাকে টপকে যাওয়ার সুযোগ

কুমার সাঙ্গাকারাকে টপকে যাওয়ার সুযোগ

আইপিএলে ৪৭ ম্যাচে অধিনায়কত্ব করে কুমার সাঙ্গাকারা (ডেকান চার্জার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ) ওয়ার্নারের সামনে ছিলেন। এদিন ৪৮ ম্যাচে নেতৃত্ব দিতে নেমে সাঙ্গাকারাকে টপকে যাবেন ওয়ার্নার।

আইপিএলে বিদেশি অধিনায়কদের তালিকা ওয়ার্নারের সামনে কারা

আইপিএলে বিদেশি অধিনায়কদের তালিকা ওয়ার্নারের সামনে কারা

এই তালিকায় ডেকান চার্জার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব দল মিলিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট আইপিএলে ৭৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে শীর্ষ স্থানে রয়েছেন। তারপর রাজস্থান রয়্যালস দলে ৫৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন। আজ ৪৮ ম্যাচে নেতৃত্ব দিতে নেমে সাঙ্গাকারাকে টপকে তালিকায় তৃতীয় স্থানে উঠে আসতে চলেছেন ওয়ার্নার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+