আইপিএল ২০২০: বিশ্বের সেরা টি-২০ বেলার হিসেবে কেকেআর তারকাকে বেছে নিলেন হাসি

আইপিএল ২০২০: বিশ্বের সেরা টি-২০ বেলার হিসেবে কেকেআর তারকাকে বেছে নিলেন হাসি

আইপিএলের ঢাকে কাঠির অপেক্ষার মাত্র ৬দিন। পরের সপ্তাহে শনিবার ১৯ সেপ্টেম্বর মুম্বই বনাম চেন্নাই ম্যাচ দিয়ে এবারের আইপিএলে ঢাকে কাঠি পড়তে চলেছে। তার আগে দলের তারকা বোলারকে প্রশংসায় ভরিয়ে দিলেন কেকেআর মেন্টর ডেভিড হাসি।

টি-২০ ক্রিকেটে বিশ্বের সেরা বোলার কে?

টি-২০ ক্রিকেটে বিশ্বের সেরা বোলার কে?

ক্রিকেট নিয়ে এক আলোচনায় টি-২০ ক্রিকেটে বিশ্বের সেরা বোলার কে? এই প্রশ্নের উত্তরে কেকেআরের মিস্ট্র্রি স্পিনার সুনীল নারিনকে বেছে নিয়েছেন হাসি।

নারিনকে নিয়ে হাসি যা বললেন

নারিনকে নিয়ে হাসি যা বললেন

দীনশ কার্তিকদের মেন্টর হাসি জানিয়েছেন, 'টি-২০ ক্রিকেটে আমার দেখা সেরা বেলার সুনীল নারিন। এই নিয়ে কোনও বিতর্ক নেই। বিশ্বের যেকোনও পরিবেশে নারিন বল হাতে প্রতিপক্ষ দলকে নাড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, বিশ্বের যেকোনও দলের কাছে নারিন সম্পদ। বাইশ গজে ওকে সামলানো খুবই কঠিন।'

কেকেআরকে চ্যাম্পিয়ন করায় বড় অবদান নারিনের

কেকেআরকে চ্যাম্পিয়ন করায় বড় অবদান নারিনের

প্রসঙ্গত ২০১২ সাল থেকে নাইট রাইডার্সে খেলছেন নারিন। ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারের স্পিন ভেল্কিতে ভর করে কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়। সেই ধারা ধরে রেখে এবার ছয় বছর পর আমিরশাহীতে খেলতে গিয়ে নারিন দলকে চ্যাম্পিয়ন করতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

২০১৯ সালে নারিনের পারফর্ম্যান্স

২০১৯ সালে নারিনের পারফর্ম্যান্স

২০১৯ সালে কেকেআর জার্সিতে সুনীল নারিন ১২ ম্য়াচে ১৪৩ রান করেন, সঙ্গে ১০টি উইকেট নিয়েছেন। ২০১৯ সালটা চমকপ্রদ পারফর্ম্য়ান্স না করতে পারলেও ২০১৮ সালে তারকা অলরাউন্ডার ১৬ ম্যাচ খেলে ব্যাটে ৩৫৭ রান ও ১৭টি উইকেটন নিয়েছিলেন।

একনজরে নারিনের আইপিএল পারফর্ম্যান্স

একনজরে নারিনের আইপিএল পারফর্ম্যান্স

আইপিএলের ইতিহাসে সব নারিন সব মিলিয়ে ১১০টি ম্যাচ খেলে ৭৭১ রান ও ১২২টি উইকেট নিয়েছেন। সব ধরনের টি-২০ প্রতিযোগিতা ধরলে নারিন ৩৪১ টি ম্যাচ খেলে ২৩৮৫ রান ও ৩৮৫টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+