আইপিএল ২০২০ : চেন্নাই বনাম হায়দরাবাদ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া এবং পিচ রিপোর্ট

আইপিএল ২০২০ : চেন্নাই বনাম হায়দরাবাদ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া এবং পিচ রিপোর্ট

মঙ্গলবার আইপিএল ২০২০-এর ফিরতি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। একে অপরকে টেক্কা দিতে কোন শিবির কতটা তৈরি, তা সময় এলে বোঝা যাবে। তার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক। দুবাইতে কেমন থাকবে পিচ এবং আবহাওয়া, তাও জেনে নেওয়া যাক।

সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ

সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ

শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসিস, আম্বাতি রায়ডু, নায়ারণ জগদীশন, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর, করণ শর্মা।

গত ম্যাচের মঙ্গলবারের ম্যাচেও কেদার যাদবের পরিবর্তে নারায়ণ জগদীশনকে খেলাতে পারে সিএসকে। পীয়ূষ চাওলার পরিবর্তে খেলবেন করণ শর্মা।

হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, রশিদ খান, সন্দীপ শর্মা, খলিল আহমেদ, টি নটরাজন।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচ হারলেও সিএসকে-র বিরুদ্ধে দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

অন্যান্য ম্যাচের মতো মঙ্গলবারের ম্যাচেও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। তবে শেষের দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে। টসে আগে ব্যাটিং করা শ্রেয় বলে মনে করেন কিউরেটর।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার দুবাইতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫০ শতাংশ থাকবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+