আইপিএল ২০২০ : চেন্নাই বনাম হায়দরাবাদ, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল, গেম চেঞ্জার কারা
আইপিএল ২০২০ : চেন্নাই বনাম হায়দরাবাদ, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল, গেম চেঞ্জার কারা
মঙ্গলবার আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচ। ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টে ১-০ ব্যবধানে এমএস ধোনির থেকে এগিয়ে রয়েছেন ডেভিড ওয়ার্নার। অর্থাৎ মঙ্গলবারের ম্যাচ হায়দরাবাদের কাছে যে বদলার হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তার আগে দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে রয়েছে কোন শিবির। দুই দলের গেম চেঞ্জার কারা।

মুখোমুখি চেন্নাই বনাম হায়দরাবাদ
আইপিএলে এখনও পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৯ বার জিতেছে চেন্নাই সুপার কিংস। ৪ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। অর্থাৎ পাল্লা ভারী এমএস ধোনি শিবিরের। যদিও চলতি টুর্নামেন্টে চেন্নাইকে একবার হারিয়েছে হায়দরাবাদ।

শেষ ২ ম্যাচের ফল
চলতি আইপিএলের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সাত রানে ম্যাচ জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৯ সালের আইপিএলের লিগ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ৬ রানে ম্যাচ জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা।

সিএসকে-র গেম চেঞ্জার
ব্যাটিং : অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ের প্রধান বল ভরসা। পাশাপাশি আম্বাতি রায়ডু, শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসিস সিএসকে-র ব্যাটিং বিভাগের অন্যতম শক্তি।
বোলিং : তরুণ দীপক চাহার, অভিজ্ঞ পীয়ূষ চাওলা চেন্নাইয়ের বোলিং বিভাগের অন্যতম ভরসা।
অল রাউন্ডার : রবীন্দ্র জাদেজা, স্যাম কারান ও ডোয়েন ব্র্যাভো সিএসকে-র প্রধান গেম চেঞ্জার প্রতিপন্ন হতে পারেন।

হায়দরাবাদের গেম চেঞ্জার
ব্যাটিং : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ওপেনার জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে এবং কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন প্রিয়ম গর্গ, অভিষেক শর্মার মতো তরুণ ব্যাটসম্যানরাও।
বোলিং : সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগের মূল গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন রশিদ খান। দলে রয়েছেন খলিল আহমেদ, টি নটরাজনের মতো তরুণ ফাস্ট বোলাররারাও।












Click it and Unblock the Notifications