আইপিএল ২০২০: সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে চেন্নাই দলে সুখবর, কারা হতে পারেন ম্যাচ উইনার
আইপিএল ২০২০: সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে চেন্নাই দলে সুখবর, মহারণে দুই দলে কারা হতে পারেন
হারের হ্যাট্রটিক নাকি ঘুরে দাঁডা়বে চেন্নাই সুপার কিংস! আইপিএল ২০২০-র পয়েন্ট তালিকায় ৮ নম্বরে নেমে আসা ধোনির সিএসকেকে নিয়ে এই প্রশ্ন ক্রিকেট ফ্যানেদের মনে ঘুরপাক খাচ্ছে। শুক্রবার আবুধাবিতে সানরাইজার্স হায়দারবাদের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই।

ধোনির দলে সুখবর
চাপের মধ্যে থাকলেও সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে চেন্নাই দলে সুখবর। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে এবার চেন্নাই দলে যোগ দিতে চলেছেন আম্বাতি রায়ডু। ফলে রায়ডুকে ফের চার নম্বরে দেখা যাবে। রায়ডুর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড় দুই ম্যাচে চার নম্বরে নেমে সংগ্রহ মাত্র ৫ রান। দলের পক্ষ থেকে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়ে দিয়েছেন, রায়ডু পুরোপুরি সুস্থ, তাই সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের জন্য চেন্নাইয়ের অভিজ্ঞ এই ব্যাটমস্যান সিলেকসনের মধ্যে রয়েছেন।

ফিরছেন ব্র্যাভো
রায়ডুর সঙ্গে দলে ফিরছেন ডোয়েন ব্র্যাভো। হাঁটুতে চোট থাকায় আইপিএল ২০২০তে এসে থেকে ব্র্যাভো এখনও সিএসকের জার্সিতে ম্যাচ খেলতে পারেননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে সম্প্রতি চ্যাম্পিয়ন হয়েছেন ব্র্যাভো। তবে ফাইনালে তাঁকে বোলিং বা ব্যাটিং করতে হয়নি। ক্যারিবিয়ান অলরাউন্ডারও ওয়ার্নারদের বিরুদ্ধে ম্যাচে সিলেকশনে থাকছেন ফ্লেমিং নিশ্চিত করেছেন। ফলে ব্র্যাভো ও রায়ডু ফিরলে শক্তি বৃদ্ধি করে মাঠে নামতে চলেছে চেন্নাই।

চেন্নাই দলে কারা ম্যাচ উইনার হতে পারেন
চলতি আইপিএলে চেন্নাইয়ের টপ অর্ডারে ডুপ্লেসিস দারুণ ব্যাটিং করেছেন। ফলে তাঁকে নিয়ে প্রত্যাশা রয়েছে। ৩ ইনিংসে ডুপ্লেসিস ১৭৩ রান করেছেন। অন্যদিকে রায়ডু ও ব্র্যাভো ফিরলে তাঁদের দিকেও নজর থাকবে। আইপিএল ২০২০তে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে রায়ডু ৭১ রান হাঁকান। অলরাউন্ডার স্যাম কারান ৩ ম্যাচে ৫টি উইকেট ও ৩৬ রান হাঁকিয়েছেন। বাঁ-হাতি এই অলরাউন্ডার সানরাইজার্সের বিরুদ্ধে কেমন খেলেন সেটাই এখন দেখার।

সানরাইজার্স দলে কারা ম্যাচ উইনার হতে পারেন
সানরাইজার্সের হয়ে দিল্লির বিরুদ্ধে ম্যাচে কৃপণ বোলিং করে নজর কেড়েছেন বাঁ-হাতি পেসার নটরাজন। তিনি ধারাবাহিকতা দেখাতে পারেন কিনা দেখার। ব্যাটে প্রথম ম্যাচেই দ্রুত হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন কেন উইলিয়ামসন। তবে ওয়ার্নার ও বেয়ারস্টাকে শুরু থেকে বিধ্বংসী মেজাজে পাওয়া যাচ্ছে। দিল্লির বিরুদ্ধে জয় খুঁজে পাওয়ার পর সানরাইজার্সের দুই ওপেনার ব্যাটে বিধ্বংসী হয়ে উঠতে পারেন কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications