আইপিএল ২০২০: করোনা জয় করে চেন্নাই সুপার কিংস জার্সিতে আইপিএলে অভিষেক তরুণ ডানহাতির

আইপিএল ২০২০: করোনা জয় করে চেন্নাই সুপার কিংস জার্সিতে আইপিএলে অভিষেক তরুণ ডানহাতির

আইপিএলে ২০২০ তে আজ শারজায় মহারণ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে এদিন ফিল্ডিং নিলেন ধোনি। প্রথমে ব্যাট করছে রাজস্থান রয়্যালস। ফিল্ডিং চেন্নাই সুপার কিংসের। এদিন চেন্নাই দলে আম্বাতি রায়ডুর জায়গায় দলে এলেন ঋতুরাজ গাইকোয়াড়। করোনাকে হারিয়ে আইপিএলে অভিষেক করলেন এই ক্রিকেটার।

আইপিএল ২০২০: করোনা জয় করে চেন্নাই সুপার কিংস জার্সিতে আইপিএলে অভিষেক তরুণ ডানহাতির

প্রসঙ্গত করোনা ধাক্কায় ঋতুরাজ চেন্নাইয়ের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি। এবছর দুবাই পৌঁছে ঋতুরাজ গাইকোয়াড় ও দীপক চাহার করোনায় আক্রান্ত হন। চেন্নাইয়ের এই দুই ক্রিকেটার ছাড়াও দলের আরও ১২ জন সাপোর্ট স্টাফ কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। দীপক ও ঐ ১২ জন করোনা থেকে দ্রুত সেরে উঠলেও ১৪ দিনের কোয়ারেন্টানে থাকার পরও ঋতুরাজের শরীরে করোনার জীবাণু বর্তমান ছিল। শেষ পর্যন্ত করোনা মুক্ত হয়ে ঋতুরাজ আইপিএল ২০২০-র দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে নামলেন।

উল্লেখ্য ২২ বছরে তরুণ ক্রিকেটারকে চেন্নাই দলের মিডল অর্ডারে সুরেশ রায়নার বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ২০১৮-১৯ সালে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে মহারাষ্ট্রের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ঋতুরাজ। ২০১৯ সালে ২০ লক্ষ টাকার বিনিময়ে ঋতুরাজকে দলে নিয়েছিল চেন্নাই। ২০২০ সালের আইপিএলের দ্বিতীয় ম্যাচে অভিষেক করলেন ঋতুরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+