আইপিএল ২০২০: টস জিতে রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং সিএসকের, দুই দলের একাদশ জেনে নিন

আইপিএল ২০২০: টস জিতে রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং সিএসকের, দুই দলের একাদশ জেনে নিন

আইপিএল ২০২০তে আজ শারজায় মহারণ। চেন্নাই সুপার কিংসর মুখোমুখি রাজস্থান রয়্যালস। অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি বনাম স্টিভ স্মিথের মস্তিষ্কের লড়াই। আইপিএল ২০২০ তে মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে চেন্নাই। টুর্নামেন্টের ইতিহাসে টানা পাঁচ ম্যাচ হারের পর মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাই জয়ে ফিরেছে। অন্যদিকে চেন্নাইয়ের বিরুদ্ধে আজ ম্যাচ দিয়ে ১৩তম আইপিএলে পা রাখল রাজস্থান রয়্যালস। এদিন টস জিতে রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন চেন্নাই অধিনায়ক ধোনি। প্রথমে ব্যাট করেছে রাজস্থান রয়্যালস।

আইপিএল ২০২০তে আজ শারজায় মহারণ। চেন্নাই সুপার কিংসর মুখোমুখি রাজস্থান রয়্যালস।

রাজস্থানের অধিনায়ক স্মিথ অবশ্য প্রথম ম্যাচে বেন স্টোকস, জস বাটলারকে পাচ্ছেন না। গত বছর ১৪ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে শেষ করেছিল রাজস্থান। এবছর জয় দিয়ে স্মিথরা নতুন মরসুম শুরু করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

চেন্নাই দলে এদিন নেই আম্বাতি রায়ড়ু। গত ম্যাচে তাঁর ব্যাটেই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল চেন্নাই। ৭১ রান করেছিলেন রায়ডু। এদিন তিনি পুরোপুরি ফিট না থাকায় তাঁকে ডাগআউটে বসতে হচ্ছে।

একনজরে চেন্নাই দলের একাদশ

শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসিস, ঋতুরাজ গাইকোয়াড়, এম এস ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, পীয়ূষ চাওলা, দীপক চাহার, লুঙ্গি এনগিদি

একনজরে রাজস্থান দলের একাদশ

রবিন উথাপ্পা, যশশ্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, টম কারান, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+