আইপিএল ২০২০: চেন্নাই বনাম রাজস্থান হেড টু হেড, ধোনির বিরুদ্ধে লড়াইয়ে রয়্যালসে নেই একাধিক তারকা
আইপিএল ২০২০: চেন্নাই বনাম রাজস্থান হেড টু হেড, ধোনির বিরুদ্ধে লড়াইয়ে রয়্যালসে নেই একাধিক তারকা
মঙ্গলবার আইপিএল ২০২০তে অভিযান শুরু করতে চলেছে রাজস্থান রয়্যালস। স্টিভ স্মিথের দলের লিগ শুরুর প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। চেন্নাই বনাম রাজস্থান ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএলে এবছর শারজার বল গড়াতে চলেছে।

২০১৯ সালে মুখোমুখি লড়াইয়ে দুই দলের পারফর্ম্যান্স
২০১৯ সালে মুখোমুখি লড়াইয়ে দুবারই রাজস্থান রয়্যালসকে হারিয়েছে চেন্নাই। প্রথম ম্যাচে ৮ রানে জয় ছিনিয়ে নেওয়ার পর ফিরতে ম্যাচে সিএসকে ৪ উইকেটে জয় পায়।

আইপিএলের ইতিহাসে মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান
আইপিএলের ইতিহাসে মুখোমুখি লড়াইয়ে এখনও পর্যন্ত দুই ফ্র্যাঞ্চাইজি ২১ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ধোনির চেন্নাই দল ১৪ বার ম্যাচ জিতেছে। রাজস্থান মাত্র ৭ বার চেন্নাইকে হারাতে পারে।

একে অন্যের মুখোমুখি লড়াইয়ে দুই দলের সর্বোচ্চ ও সর্বনিন্ম স্কোর
২০১০ সালে রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস ২৪৬ রান তুলেছিল। রাজস্থানের বিরুদ্ধে এটাই চেন্নাইয়ের সর্বোচ্চ স্কোর। পাল্টা রাজস্থান ঐ ম্যাচে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে। যা চেন্নাইয়ের বিরুদ্ধে রাজস্থানের সর্বোচ্চ স্কোর।

ধোনির বিরুদ্ধে লড়াইয়ে রয়্যালসে নেই একাধিক তারকা
প্রসঙ্গত মঙ্গলবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ একাধিক ক্রিকেটারদের পাচ্ছেন না। বাবার অসুস্থতার কারণে আইপিএল খেলতে এখনও এসে পৌঁছননি বেন স্টোকস। ২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পর এটাই স্টোকসের প্রথম আইপিএল হতে চলেছে। স্টোকসের পাশাপাশি প্রথম ম্যাচে নেই জোস বাটলার। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের বাটলার পরিবার নিয়ে দেরীতে আমিরশাহী এসেছেন। যেকারণে তিনি এখনও কোয়ারেন্টান পর্বের মধ্যে রয়েছেন। দলের নিয়মিত এই দুই সদস্যকে ছাড়া চেন্নাইয়ের মতে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে রাজস্থান।












Click it and Unblock the Notifications