আইপিএল ২০২০: চেন্নাই বনাম পাঞ্জাব, মাইলস্টোনের সামনে শামি-রাহুল-ধোনি-ব্র্যাভো

আইপিএল ২০২০: চেন্নাই বনাম পাঞ্জাব, মাইলস্টোনের সামনে শামি-রাহুল-ধোনি-ব্র্যাভো

আইপিএল ২০২০তে সুপার সানডের ম্যাচে আজ দুবাইয়ে মুখোমুখি চেন্নাই-পাঞ্জাব। আইপিএলের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি বনাম লোকেশ রাহুলের অধিনায়কত্বের লড়াই দেখার অপেক্ষায় ফ্যানেরা। এই ম্যাচে মাইলস্টোনের সামনে শামি-রাহুল-ধোনি-ব্র্যাভো

কোন মাইলস্টোনের সামনে মহম্মদ শামি

কোন মাইলস্টোনের সামনে মহম্মদ শামি

আমিরশাহী আইপিএলে এবছর আগুনে বোলিং মহম্মদ শামি। প্রতি ম্যাচেই নিয়মিত উইকেট নিচ্ছেন। ৪ ম্যাচে খেলে শামির নামের পাশে এখন ৮ উইকেট। ২বার ইনিংসে ৩টি করে উইকেট নিয়েছেন। এদিন চেন্নাই ম্যাচে ২টি উইকেট নিলে আইপিএলে ৫০টি উইকেট পূর্ণ করবেন শামি।

কোন মাইলস্টোনের সামনে লোকেশ রাহুল

কোন মাইলস্টোনের সামনে লোকেশ রাহুল

চলতি আইপিএলে আরসিবির বিরুদ্ধে ম্যাচে ১৩২ রানে অপরাজিত থেকে, আইপিএলের ইতিহাসে ভারতীয় হিসেবে ইনিংসে সর্বাধিক রান হাঁকানোর কীর্তি গড়েছেন রাহুল। এদিন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক রাহুল ৯ রান করলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ১৫০০ রান পূর্ণ করবেন।

মাইলস্টোনের সামনে ডোয়েন ব্র্যাভো

মাইলস্টোনের সামনে ডোয়েন ব্র্যাভো

চোট সারিয়ে শুক্রবার সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২০তে প্রত্যাবর্তন করেছেন ব্র্যাভো। এদিন কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১৭ রান করলে আইপিএলে ১৫০০ রান পূর্ণ করবেন। সেই সঙ্গে ৩টি উইকেট নিলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ১৫০ উইকেটের মাইলস্টোন ছোঁবেন।

মাইলস্টোনের সামনে মহেন্দ্র সিং ধোনি

মাইলস্টোনের সামনে মহেন্দ্র সিং ধোনি

সানরাইজার্সের বিরুদ্ধে গত ম্যাচটি খেলে আইপিএলে সবচেয়ে বেশি ১৯৪ ম্যাচ খেলার মাইলস্টোন গড়েন। এদিন ১টি ক্যাচ নিলে উইকেটকিপার হিসেবে আইপিএলে ১০০ ক্যাচ ধরার নজির গড়বেন ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+