আইপিএল ২০২০ : করোনার আতঙ্ক তাড়া করছে সিএসকে শিবিরে, ফের কোভিড-১৯ পজেটিভ এই ব্যাটসম্যান
আইপিএল ২০২০ : করোনার আতঙ্ক তাড়া করছে সিএসকে শিবিরে, ফের কোভিড-১৯ পজেটিভ এই ব্যাটসম্যান
আইপিএল ২০২০ শুরুর আগে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) আকাশ থেকে কিছুতেই কাটছে না করোনা ভাইরাসের কালো মেঘ। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আইসোলেশনে থাকার পরেও এমএস ধোনি শিবিরের এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

কোয়ারেন্টাইনেই থাকতে হবে ঋতুরাজকে
প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে কোয়ারেন্টাইনে কাটানোর পরেও চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডার ব্যাটসম্যান ঋতুরাজ গায়েকোয়াড়ের শরীর থেকে বিদায় নেয়নি করোনা ভাইরাস। ক্রিকেটারের কোভিড-১৯ টেস্ট আবারও পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে। ফলে সম্ভবত আরও ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে তরুণ গায়েকোয়াড়কে। এর অর্থ আইপিএল ২০২০-তে খেলার স্বপ্ন কার্যত শেষ হতে চলেছে বাঁ-হাতি ব্যাটসম্যানের।

কবে আক্রান্ত হয়েছিলেন ঋতুরাজ
সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। গত অগাস্টের শেষ সপ্তাহে ঋতুরাজ গায়কোয়াড়ের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। তাঁর সঙ্গে চেন্নাই সুপার কিংস তথা টিম ইন্ডিয়ার অন্যতম ফাস্ট বোলার দীপক চাহারেরও কোভিড-১৯ টেস্ট পজেটিভ এসেছিল। দুই ক্রিকেটারকেই বাধ্যতামূলকভাবে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হয়।

অনুশীলনে ফিরেছেন চাহার
১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন চেন্নাই সুপার কিংস তথা টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার দীপক চাহার। সম্প্রতি আইপিএল ২০২০-এর জন্য দুবাইতে সিএসকে-র অনুশীলনে যোগ দিয়েছেন বলেও জানানো হয়েছে।

রায়নার পরিবর্ত কে
করোনা ভাইরাসের আতঙ্কে আইপিএল ২০২০ না খেলেই দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন সিএসকে তথা প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। তাঁর পরিবর্তে মুরলী বিজয় এমএস ধোনি শিবিরের প্রথম একাদশে জায়গা পেতে পারেন বলে মনে করে হচ্ছে।












Click it and Unblock the Notifications