চেন্নাই সুপার কিংসের সহঅধিনায়ক কে? ফ্যানের প্রশ্নের উত্তরে যা জানাল ফ্র্যাঞ্চাইজি
চেন্নাই সুপার কিংসের সহঅধিনায়ক কে? ফ্যানের প্রশ্নের উত্তরে যা জানাল ফ্র্যাঞ্চাইজি
আইপিএলে নেই সুরেশ রায়না, সেক্ষেত্রে এবছর চেন্নাই সুপার কিংস দলের সহঅধিনায়ক কে হবেন? অতীতে ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়নাকে দলের হাল ধরতে দেখা গিয়েছে। নেতার দায়িত্বে সফলও হয়েছেন রায়না। পুরো মরসুমের জন্য আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় এবার রায়নার জুতোয় কে পা গলাতে চলেছেন, সেই নিয়ে ফ্যানেদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চেন্নাই সুপার কিংস দলের এক পোস্টে এই প্রশ্ন করায় এবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ছবিটা পরিষ্কার করে দেওয়া হল।

ফ্যানের প্রশ্নে যা উত্তর দিল চেন্নাই
ফ্যানের প্রশ্ন মজার উত্তর দিয়েছে চেন্নাই। যেখানে ফ্র্য়াঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, 'আমাদের দলে ওয়াইস ক্যাপ্টেন রয়েছে যখন, তখন ভাইস ক্যাপ্টেনের কী দরকার!'

ধোনির উপর চেন্নাইয়ের আস্থা
ইঙ্গিতে ধোনিকে নিয়ে দলের প্রত্যাশার কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। শেষবার ২০১৮ সালে ধোনি চেন্নাইকে চ্যাম্পিয়ন করেন। এরপর ২০১৯ সালে দলকে ফাইনালে তুলেছিলেন। এক রানের জন্য রোহিত শর্মা মুম্বইয়ের কাছে চেন্নাইকে ফাইনাল হারতে হয়েছিল। করোনা ধাক্কা থেকে শুরু করে সহঅধিনায়কের দেশে ফিরে আসা, সব বাধা কাটিয়ে ধোনির কাঁধে ভর করে ফের একবার ট্রফি জিততে ফ্র্যাঞ্চাইজি কতটা মরিয়া, সেটাই এবার উত্তরে প্রকাশ পেয়েছে।

রায়নাকে নিয়ে নতুন আপডেট
প্রসঙ্গত এদিন রায়নাকে নিয়ে নতুন আপডেট জানা গিয়েছে। এবার জানা গেল, দুবাই ছেড়ে ভারতে ফিরে আসার পর সুরেশ রায়নাকে দলের হোয়াইটস অ্যাপ গ্রুপ থেকে ছেঁটে ফেলা হয়েছে।

রায়না-সিএসকে সমীকরণ কোথায় দাঁড়িয়ে
যারপর রায়নার সঙ্গে সম্পর্ক ভাঙন নিয়ে আরও বেশি করে জল্পনা শুরু হয়ে গেল। প্রসঙ্গত রায়না দেশে ফিরে আসার পর, সিএসকে দলের সহঅধিনায়ককে নিয়ে গুঞ্জন রটে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের কারণেই নাকি সিএসকে ছেড়ে ভারতে ফিরে এসেছিলেন রায়না। আরও জানা গিয়েছিল, দুবাইয়ে ধোনি ব্যালকনি দেওয়া রুমে থাকতেন। সুরেশ রায়না এমন রুম পাননি বলেই নাকি ম্যানেজমেন্টের সঙ্গে এই নিয়ে ঝামেলা হয়। রায়না যদিও এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে ফের চেন্নাই দলে ফেরা জন্য ম্য়ানেজমেন্টের সঙ্গে নাকি কথা বলেছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications