আইপিএল ২০২০ : আজ কোন ৪ অনবদ্য রেকর্ড অপেক্ষা করছে ধোনির জন্য?

আইপিএল ২০২০ : আজ কোন ৪ অনবদ্য রেকর্ড অপেক্ষা করছে ধোনির জন্য?

আজ সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে এমএস ধোনি ধামাকা ঘটবে বলেই মনে করেন ক্রিকেট প্রেমীরা। তেমনটা হলে আইপিএলে চারটি গুরুত্বপূর্ণ রেকর্ডের মালিকও হতে পারেন সিএসকে অধিনায়ক।

২ ছক্কা দূরে ধোনি

২ ছক্কা দূরে ধোনি

২০০৮ থেকে এখনও পর্যন্ত আইপিএলে ১৯১টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টে ২১২টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজকের ম্যাচে আর আটটি ছক্কা হাঁকালেই এবি ডিভিলিয়ার্সকে (২১৯টি ছয়) টপকে যাবেন মাহি। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে ধোনির ব্যাট থেকে এসেছে ২৯৮টি ছক্কা। আজ দুটি বড় শটে ৩০০ ছক্কার মালিক হবেন ভারতের সফলতম অধিনায়ক। ভারতীয়দের মধ্যে এর আগে একই নজির গড়েছেন রোহিত শর্মা (৩৬১টি ছক্কা) ও সুরেশ রায়না (৩১১টি ছয়)।

উইকেটরক্ষক হিসেবে ১০০ ক্যাচ

উইকেটরক্ষক হিসেবে ১০০ ক্যাচ

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আর দুটি ক্যাচ ধরলেই উইকেটরক্ষক হিসেবে আইপিএলে সেঞ্চুরি পূর্ণ হবে মহেন্দ্র সিং ধোনির। উইকেটরক্ষক হিসেবে এর আগে ১০০টি ক্যাচ নিয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।

আইপিএলে সাড়ে চার হাজার রান

আইপিএলে সাড়ে চার হাজার রান

আইপিএলে এখনও পর্যন্ত ৪৪৭৬ রান করেছেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজকের ম্যাচে আর ২৪ রান করলেই টুর্নামেন্টের সাড়ে চার হাজার ক্লাবে প্রবেশ করবেন সিএসকে অধিনায়ক।

রায়নাকে টপকে যাবেন ধোনি

রায়নাকে টপকে যাবেন ধোনি

আইপিএলে এখনও পর্যন্ত ১৯৩টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। সমপরিমাণ ম্যাচ খেলেছেন সুরেশ রায়না। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমে প্রাক্তন সতীর্থকে টপকে যাবেন মাহি। আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার নজিরও গড়বেন এমএস ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+