আইপিএল ২০২০ : একটাই ছক্কা, তাও আবার ১০২ মিটার! 'মাহি মার রাহা হ্যায়'

আইপিএল ২০২০ : একটাই ছক্কা, তাও আবার ১০২ মিটার! ধোনিতে মজল নেট দুনিয়া

ছন্দে নেই একেবারে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচেও ব্যাট হাতে এমএস ধোনির অবদান মাত্র ২১। তবু সিএসকে অধিনায়কে মুখরিত হল সোশ্যাল মিডিয়া। দীর্ঘদিন পর মাহির হাত থেকে লম্বা ছক্কা দেখে উচ্ছ্বসিত হয়েছেন ক্রিকেট প্রেমীরা। কমেন্ট্রি বক্সে শোরগোল, 'মাহি মার রাহা হ্যায়'!

আইপিএল ২০২০ : একটাই ছক্কা, তাও আবার ১০২ মিটার! মাহি মার রাহা হ্যায়

আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে পাঁচটি ম্যাচ জিততেই হবে চেন্নাই সুপার কিংসকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় দিয়ে সেই যাত্রা শুরু করতে চায় হলুদ ব্রিগেড। সেই ভাবনায় আজকের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন এমএস ধোনি। টুর্নামেন্টে প্রথমবার এমন সুযোগ পেল সিএসকে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ধোনি শিবির। সর্বাধিক ৪২ রান করেন শেন ওয়াটসন। আম্বাতি রায়ডুর ব্যাট থেকে আসে ৪১ রান।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ২১ রানের ছোট ও গুরুত্বপূ্র্ণ ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। দুটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ওভার বাউন্ডারির দৈর্ঘ্যে ১০২ মিটার। স্টেডিয়ামের স্ট্যান্ডে গিয়ে পৌঁছয় বল। যা দেখে উচ্ছ্বসিত হয়েছেন ক্রিকেট প্রেমীরা। আনন্দে চেঁচিয়ে উঠেছেন ধারাভাষ্যকাররা। দীর্ঘদিন পর ধোনির ব্যাট থেকে লম্বা ছক্কা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরাও বলে উঠেছেন, 'মাহি মার রাহা হ্যায়'। এমএসের ব্যাট সুইং তাক লাগিয়েছে ক্রিকেট বিশ্বকে।

এমএস ধোনিকে পুরনো মেজাজে দেখে উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা। মাহিময় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা ছক্কা হাঁকিয়েছেন জোফ্রা আর্চার। ইংল্যান্ড ফাস্ট বোলারের ব্যাট থেকে আসে ১০৫ মিটারের ওভার বাউন্ডারি। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন এমএস ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+