আইপিএল ২০২০: উদ্বোধনীতে চেন্নাই বনাম মুম্বই ডুয়েল, এবছর রায়নাকে টপকে যাওয়ার সুযোগের সামনে ধোনি
আইপিএল ২০২০: উদ্বোধনীতে চেন্নাই বনাম মুম্বই ডুয়েল, এবছর রায়নাকে টপকে যাওয়ার সুযোগের সামনে ধোনি
আইপিএল ২০২০-র উদ্বোধনী ম্যাচে আজ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের লডা়ই। গত বছরের দুই ফাইনালিস্টের ম্যাচ দিয়েই আজ ১৩ তম আইপিএলে ঢাকে কাঠি পড়তে চলেছে। নজরে ধোনি বনাম রোহিতের দ্বৈরথ। সঙ্গে মূল আকর্ষণে ১৪ মাস পর ধোনির ক্রিকেটে প্রত্যাবর্তন।

৪৩৬ দিন পর মাঠে ফিরছেন ধোনি
আজ চেন্নাইয়ের হয়ে মাঠে নামার মধ্যে দিয়ে ৪৩৬ দিন পর ক্রিকেটে ফিরছেন ধোনি। শেষবার ১০ জুলাই ২০১৯ সালে দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন।

আইপিএলে রায়নার রেকর্ড
১৩ তম আইপিএলে এবছর সুরেশ রায়নার রেকর্ড ভাঙার সামনে ধোনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ১৯৩ ম্যাচ খেলেছেন রায়না। চেন্নাই সুপার কিংসের হয়ে ১০ মরসুম ও সিএসকের নির্বাসনের সময় গুজরাত লায়ন্স দলের হয়ে ২ মরসুম খেলেছেন।

রায়নার রেকর্ড থেকে কত দূরে ধোনি
রায়নার এই রেকর্ড থেকে ৩ কদম দূরে ধোনি। আইপিএলে রায়নার থেকে ধোনি ৩ ম্যাচ কম খেলেছেন। সব মিলিয়ে ধোনি ১৯০টি আইপিএল ম্যাচ খেলেছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে ১০ মরসুম ও সিএসকের নির্বাসনের সময় রাইজিং পুনে সুপারজায়েন্ট দলের হয়ে দুই মরসুম খেলেছেন ধোনি।

একনজরে ধোনির কিছু আইপিএল রেকর্ড
ধোনি প্রথম অধিনায়ক যিনি আইপিএলে ১০০টি ম্যাচ জিতেছেন। অধিনায়ক হিসেবে ধোনি মোট ১০৪ ম্যাচ জিতেছেন। ধোনির ঝুলিতে ৩টি আইপিএল ট্রফি রয়েছে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল উইকেটকিপার মাহি। ১৩২টি আউট করেছেন ধোনি, যার মধ্যে ৩৮টি স্টাম্পিং রয়েছে।












Click it and Unblock the Notifications