আইপিএল ২০২০: সিংঘম ধোনির নিউ লুকে বোল্ড আউট সাক্ষী! মাহিকে 'হ্যান্ডসাম' লিখে পোস্ট

আইপিএল ২০২০: সিংঘম ধোনির নিউ লুকে বোল্ড আউট সাক্ষী! মাহিকে 'হ্যান্ডসাম' লিখে পোস্ট

আইপিএল ২০২০ তে প্রথম দিনেই মুম্বইকে হারিয়ে বাজিমাত চেন্নাইয়ের। নেপথ্যের নায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর ব্যাটে প্রত্যাশিত ফিনিশিং শটটি দেখার অপেক্ষায় ফ্যানরা হাপিত্যেস করলেও, মাহি আইপিএল ২০২০-র উদ্বোধনী ম্যাচে রান পাননি। তাতে কী, সিএকসের হয়ে রান না করলেও, দলকে জিতিয়েছেন। অধিনায়ক হিসেবে তিনি এখনও কামাল দেখাতে পারেন, প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন। ৪৩৭ দিন পর মাঠে ফিরে ফ্যানেদের মন ভরিয়ে দিয়েছেন ধোনি।

মাহিকে চোখে হারাচ্ছেন সাক্ষী

মাহিকে চোখে হারাচ্ছেন সাক্ষী

জয় দিয়ে এই প্রত্যাবর্তন সেলিব্রেট করার পাশাপাশি ধোনির নতুন লুক সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চার কেন্দ্রে। এবার ধোনির নতুন লুক দেখে মাহিকে চোখে হারাচ্ছে সাক্ষী।

নতুন লুকে ধোনি

নতুন লুকে ধোনি

১৩তম আইপিএলের এবছর সবকিছুই নতুন। কঠোর নিরাপত্তার ক়ড়াকড়িতে এই প্রথম আইপিএল। করোনা আবহে জৈব সুরক্ষা থেকে নিউ নর্ম্যালে এই প্রথম ক্রিকেটাররা মাঠে নামছেন। নতুন সবকিছুর মাঝে ধোনিও নতুন লুকে ধরা দিয়েছেন।

ধোনির নতুন লুকে বাকরুদ্ধ সাক্ষী

ধোনির নতুন লুকে বাকরুদ্ধ সাক্ষী

১৪ মাস পর মাঠে ফেরার দিনে ধোনির নতুন লুক ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। যেখানে ৩৯ এর ধোনি গুড়ি গুড়ি করে দাড়ি ছেটেছেন। সেই সঙ্গে চুলের ছাঁটেও বদল এনেছেন। যা দেখে বাকরুদ্ধে সাক্ষী। সোশ্যাল মিডিয়ায় ধোনির এই লুক দেখে সাক্ষী লেখেন, 'হাও হ্যান্ডসাম'।

টানা পাঁচ ম্যাচ হারের পর জয় সিএসকের

টানা পাঁচ ম্যাচ হারের পর জয় সিএসকের

অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে টানা ৫ ম্যাচ হারের পর জয় পেল সিএসকে। ২০১৮ সালের এপ্রিলে শেষবার ধোনির চেন্নাই রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেয়েছিল। এরপর ২০১৮ সালের ফিরতি পর্বের ম্যাচ ও ২০১৯ সালে ফাইনাল, প্লে অফ ও দুটি লিগ পর্বের ম্যাচে হেরে বসে চেন্নাই। অবশেষে আইপিএলের ক্লাসিকো ম্যাচে মুম্বইকে হারিয়ে প্রত্যাবর্তন চেন্নাইয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+