কিংস ইলেভেন পাঞ্জাবকে আইপিএল ২০২০ থেকে ছিটকে দিয়ে কেকেআরকে অক্সিজেন দিল চেন্নাই

কিংস ইলেভেন পাঞ্জাবকে আইপিএল ২০২০ থেকে ছিটকে দিয়ে কেকেআরকে অক্সিজেন দিল চেন্নাই

প্লে অফের লড়াইয়ে থাকতে গেলে শেষ ম্যাচে চেন্নাইকে হারাতেই হত পাঞ্জাবকে। এই পরিস্থিতিতে শেষ ম্যাচে হতশ্রী ব্যাটিং ডুবলেন লোকেশ রাহুলরা। টস জিতে এদিন কিংস ইলেভেনকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ধোনি। মহাসংগ্রামে এরপর গেইল-রাহুলকে বিরুদ্ধে নিয়ন্ত্রিত বোলিংয়ে পাঞ্জাবকে ১৫৩ রানে বেঁধে রাখে সিএসকে। ৩ উইকেট নিয়ে চেন্নাইয়ের হয়ে সবচেয়ে সফল হন এনগিদি।

কিংস ইলেভেন পাঞ্জাবকে আইপিএল ২০২০ থেকে ছিটকে দিয়ে কেকেআরকে অক্সিজেন দিল চেন্নাই

এর রান তাড়া করতে নেমে আবু ধাবিতে লোকেশ রাহুলদের ৯ উইকেটে পরাজিত করে আইপিএল থেকে ছিটকে দিলেন মহেন্দ্র সিং ধোনিরা। ব্যাট করতে নেমে চেন্নাই ১৮.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৪ রান তুলে নেয়। ফলে শেষ চারের প্রতিদ্বন্দ্বিতা কমল।

১৪ ম্যাচ শেষে পাঞ্জাব ১২ পয়েন্টে আইপিএল ২০২০ অভিযান শেষ করল। শেষ চারের লড়াইয়ে কেকেআর, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে দেওয়ায় কেকেআরকে অক্সিজন দিল চেন্নাই। কেকেআর রাজস্থানকে হারালে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বর থেকে চার নম্বরে উঠে আসবে।

ম্যাচে জয়ের জন্যে ১৫৪ রান তাড়া করে চেন্নাইয়ের হয়ে ঋতুরাজ গাইকোয়াড় ৪৯ বলে ৬২ রান হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এই নিয়ে টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি করে চেন্নাইকে তিনটি জয় এনে দিলেন ঋতুরাজ। ৬টি চার ও ১টি ছক্কা চেন্নাই ওপেনার এদিনের ইনিংস সাজিয়েছেন। অপর ওপেনার ফ্যাফ ডুপ্লেসিস ৩৪ বলে ৪৮ রান হাঁকান। তিনে রাইডু ৩০ বলে ৩০ রান হাঁকিয়ে অপরাজিত থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+